শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২৫, ১১:১৫ রাত
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

শ্রীলঙ্কাকে হা‌রি‌য়ে ত্রিদেশীয় সিরিজে চ্যাম্পিয়ন পাকিস্তান 

স্পোর্টস ডেস্ক : ফাইনা‌লে দারুণ পারফর‌মেন্স উপহার দি‌লো পা‌কিস্তা‌নের ক্রিকেটাররা। এ‌দিন জয়ের ভিত গড়ে দেওয়ার কাজটা আগেই সেরে রাখেন পাকিস্তানের বোলাররা। এরপর জয়ের জন্য বাকিটা করতে মোটেও বেগ পেতে হয়নি পাকিস্তানকে। তাতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কাকে বড় ব‌্যবধা‌নে হারিয়ে চ্যাম্পিয়ন হলো সালমান আলি আগার দল।

শ‌নিবার রাওয়ালপিন্ডিতে তিন জাতির টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে ৬ উইকেটে জিতেছে পাকিস্তান। প্রথমে ব্যাটিংয়ে নামা লঙ্কানরা খুঁড়িয়ে খুঁড়িয়ে ১১৪ রান করে। রান তাড়ায় টপ অর্ডারের তিন ব্যাটারের কাঁধে চড়ে ৮ বল হাতে রেখেই সহজ জয় তুলে নেয় পাকিস্তান। -- টি স্পোর্টস

পাকিস্তানকে হারিয়েই ত্রিদেশীয় সিরিজের ফাইনাল নিশ্চিত করেছিল শ্রীলঙ্কা। তবে শিরোপার মঞ্চে এসে পাত্তাই পেল না তারা।

১১৪ রানের ছোট লক্ষ্য তাড়ায় পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান করেন বাবর আজম। টি-টোয়েন্টি ক্রিকেটে সর্বোচ্চ রান সংগ্রাহক ৩৪ বলে ৩৭ রানের অপরাজিত ইনিংস খেলেন। 

সাহিবজাদা ফারহান ও সায়েম আইয়ুবের উদ্বোধনী জুটি থেকে আসে ৪৬ রান। ২২ বলে ২৩ করা ফারহানে ফিরিয়ে ইসহান মালিঙ্গা। ৩৩ বলে ৩৬ করেন ফারহান। আর ১৪ বলে ১৪ আসে অধিনায়ক আগার ব্যাট থেকে।  

এর আগে দারুণ শুরুর পর নাটকীয় ব্যাটিং ধসে অল্পতেই গুটিয়ে যায় শ্রীলঙ্কা। পাকিস্তানের বোলারদের সম্মিলিত দুর্দান্ত বোলিংয়ে তাসের ঘরের মতো ভেঙে পড়ে লঙ্কাদের ব্যাটিং লাইন আপ। টপ অর্ডারের তিন ব্যাটার ছাড়া দুই অঙ্ক স্পর্শ করতে পারেনি আর কেউই। ৮৪ রানে দুই উইকেট থেকে আর মাত্র ৩০ রান যোগ করেই সব উইকেট হারায় সফরকারীরা।

দলীয় ২০ রানে পাথুম নিসাঙ্কা ফেরার পর দ্বিতীয় উইকেটে কামিল মিশারা ও কুশল মেন্ডিস দারুণ জুটি গড়েন। তবে শ্রীলঙ্কার ইনিংসে বলার মতো আর কিছুই ছিল না। ৬৪ রানের এই জুটি ভাঙার পরই কি যেন হয় লঙ্কা ব্যাটারদের। 

১৮ বলে ১৪ রান করা মেন্ডিসকে ফিরিয়ে শুরুটা করেন মোহাম্মদ নেওয়াজ। এরপর ৪৭ বলে ৫৯ রানের ইনিংস খেলা মিশারা আউট ড়হলেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে লঙ্কাদের ইনিংস। 

পাকিস্তানের হয়ে তিনটি করে উইকেট নেন শাহিন শাহ আফ্রিদি ও মোহাম্মদ গনেওয়াজ। আবরার আহমেদের শিকার দু’টি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়