শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ১১:০১ রাত
আপডেট : ২৩ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

যে কারণে ক্ষমা চাইলেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল!

বাফুফের নারী ফুটবলের কার্যক্রম সাধারণত হয় নারী উইংয়ের মাধ্যমে। সেই কমিটির চেয়ারপারসন মাহফুজা আক্তার কিরণ দায়িত্ব পালন করছেন দীর্ঘদিন ধরে। নারী ফুটবলের যে কোনো অনুষ্ঠানে অগ্রণী ভূমিকায় থাকেন কিরণ।

রোববার ঘটলো ব্যতিক্রম ঘটনা। আগামী মার্চে অস্ট্রেলিয়ায় অনুষ্ঠিতব্য এশিয়ান কাপ বাছাই সামনে রেখে একটি প্রতিষ্ঠানের সাথে চুক্তি অনুষ্ঠান এবং ‘মিশন অস্ট্রেলিয়া’ ঘোষণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না নারী উইংয়ের চেয়ারপারসন কিরণ।

বাফুফে সভাপতি বলেন, ‘বাফুফের ইন্টারনাল মিস কমিউনিকেশনের কারণে সবাইকে জানানো হয়নি। সে কারণে সময়মতো আমাদের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার পৌঁছাতে পারেননি। অবশ্যই নেক্সট যখন দল নিয়ে প্রেস কনফারেন্স হবে, ওখানে আপনারা উনাকে দেখতে পারবেন। আমি এই মিস কমিউনিকেশনের জন্য ক্ষমা চাচ্ছি। সভাপতি হিসেবে সব দোষ আমার ঘাড়ে নিচ্ছি।’

ফিফা উইন্ডোর বাইরেও বাংলাদেশের জন্য প্রস্তুতি ম্যাচ আয়োজনের চেষ্টা করছে বাফুফে। তাবিথ বলেন, ‘আমাদের জাতীয় দল যত বেশি ভালো মানের ফ্রেন্ডলি ম্যাচ খেলতে পারবে, তত বেশি এশিয়ান পর্যায়ে আমরা উপকৃত হব। তাই যাওয়ার আগে আমরা আরও কিছু ম্যাচ আয়োজন করার চেষ্টা করছি। ফিফা উইন্ডোর বাইরে তিনটা রুদ্ধদ্বার ম্যাচ খেলতে চাইব।’

গত বছর সাফ জেতার পর নারী দলকে দেড় কোটি টাকা দেওয়ার কথা বলেছিল বাফুফে। বছর ঘুরিয়ে গেলেও তা এখনো পাননি ফুটবলাররা। তাবিথ এবার জোর দিয়ে বলেন, ‘আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারি, এই ৩১ ডিসেম্বরের মধ্যে আমরা এই প্রতিশ্রুতিটা পূরণ করে ফেলব।’ সূত্র: জাগোনিউজ, আজকের পত্রিকা

  • সর্বশেষ
  • জনপ্রিয়