শিরোনাম
◈ ডিপফেক-মিথ্যা তথ্য রোধে এআই নীতিমালা আনছে সরকার ◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস

প্রকাশিত : ২৩ নভেম্বর, ২০২৫, ০৬:৪০ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

সে‌মিফাইনা‌লে ইরান‌কে হা‌রি‌য়ে নারী কাবা‌ডি বিশ্বকা‌পের ফাইনালে ভারত

নিজস্ব প্রতি‌বেদক :  নিরঙ্কুশ আ‌ধিপত‌্য বিস্তার ক‌রে খে‌লে ইরানকে ৩৩-২১ পয়েন্টে হারিয়ে নারী বিশ্বকাপ কাবা‌ডির ফাইনালে উঠলো ভারত।

২০১২ সালে পাটনায় হওয়া প্রথম নারী বিশ্বকাপে ইরানকে ২৫-১৯ পয়েন্টে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।

 রোববার (২৩ নভেম্বর) মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে প্রথম রেইডে ইরান ব্যর্থ হওয়ার পর ভারত প্রথম রেইডে পয়েন্ট তুলে নেয়। দ্বিতীয় রেইডেও পারেনি ইরান। তাদের রিভিউ আবেদনও হয় ব্যর্থ। ভারত আবারও পয়েন্ট তুলে নেয়। চতুর্থ মিনিটে এসে পয়েন্টের খাতা খোলে ইরান। তখন স্কোরলাইন ৩-১। দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে অষ্টম মিনিটের মধ্যে ৫-৫ সমতায় ফিরেছিল মধ্যপ্রাচ্যের দেশটি।

এ অর্ধের শেষ দিকে কৌশলী হয় ইরান। রেইডে পয়েন্ট তোলার চেয়ে ট্যাকলে পাঁচ জনের দলে পরিণত হওয়া ভারতকে অলআউট করার দিকে মনোযোগী হয় তারা, কিন্তু পেরে ওঠেনি। ১৫-১০ পয়েন্টে এগিয়ে থেকে বিরতিতে যায় প্রথম আসরের চ্যাম্পিয়ন ভারত।

দ্বিতীয়ার্ধের শুরুতে সাবধানী ছিল দুই দলই। এ অর্ধে সাঞ্জু দেবিকে আটকে প্রথম পয়েন্ট তুলে নেয় ইরান। দ্রুতই ব্যবধান ৫ পয়েন্টে নিয়ে যায় এশিয়ান গেমসে তিনটি স্বর্ণপদক জেতা ভারত। সময় গড়ানোর সাথে ইরানকে আরও চেপে ধরে তারা। 

এ অর্ধের নবম মিনিটে ইরানকে অল আউট করে ২৭-১৭ পয়েন্টে এগিয়ে যায় ভারত। প্রতিপক্ষ অনেকটা ধরাছোঁয়ার বাইরে চলে গেলেও হাল ছাড়েননি জাহরা-ফাতেমেহরা, কিন্ত টেকনিকে এগিয়ে থাকা ঋতু-পূজাদের মুকুট ধরে রাখার শেষ মঞ্চে ওঠা আটকাতে পারেননি তারা। ৩৩-২১ পয়েন্টে হেরে ব্রোঞ্জ নিয়ে টুর্নামেন্ট শেষ করতে হয় গত আসরের রুপা জয়ী ইরানকে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়