শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫, ১১:২৪ রাত
আপডেট : ২১ মে, ২০২৬, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আর্মেনিয়াকে ৯–১ গোলে উড়িয়ে রোনালদোদের বিশ্বকাপ নিশ্চিত, নেভেস–ফের্নান্দেসের হ্যাটট্রিকে পর্তুগালের গোল উৎসব

আর্মেনিয়াকে ৯–১ গোলে উড়িয়ে দিয়ে চূড়ান্ত গ্রুপ এফ বাছাই ম্যাচে জয় পেয়েছে পর্তুগাল। এবং এর মাধ্যমে গ্রুপের শীর্ষ দল হিসেবে ২০২৬ বিশ্বকাপে কোয়ালিফাই করেছে ক্রিস্টিয়ানো রোনালদোর দল। ব্রুনো ফের্নান্দেস ও জোয়াও নেভেসের হ্যাটট্রিক বিধ্বংসী জয় এনে দেয় পর্তুগালকে।

বৃহস্পতিবার আয়ারল্যান্ডের কাছে ২–০ গোলে হারের ম্যাচে অধিনায়ক ক্রিস্টিয়ানো রোনালদো লালকার্ড দেখেছিলেন।

যার কারণে ইউএফএ নেশনস লিগের বর্তমান চ্যাম্পিয়ন পর্তুগালকে স্বয়ংক্রিয়ভাবে বিশ্বকাপের টিকিট নিশ্চিত করতে অপেক্ষা করতে হয়।

১০ গোলের ম্যাচে প্রথম গোলটি হয় সপ্তম মিনিটে। হেডে গোল করে পর্তুগালকে এগিয়ে দেন রেনাতো ভেইগা। তবে প্রথম গোলেরে আনন্দ খুব একটা দীর্ঘস্থায়ী হয়নি।

১১ মিনিট পরেই গ্রান্ট-লিওন রানোসের বাড়ানো ক্রস থেকে এদুয়ার্দ স্পেরৎসিয়ান গোল করে আর্মেনিয়াকে সমতায় ফেরান।

তবে এর পর থেকেই যেন গোল বন্যায় ভেসে যেতে শুরু করে আর্মেনিয়া। রবের্তো মার্তিনেসের দল একতরফা এই ম্যাচে তাদের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা রোনালদোকে প্রয়োজনই পড়েনি।

গনসালো রামোস দ্রুত পর্তুগালকে লিডে ফেরান, আর বিরতির আগেই নেভেস আরো দুই গোল যোগ করেন—যার একটি ছিল দারুণ এক ফ্রি-কিক।

প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে ফের্নান্দেস স্কোর করেন, ফলে বিরতিতে স্কোরলাইন দাঁড়ায় ৫–১।
বিরতির পরপরই ফের্নান্দেস আবার গোল করেন। এরপর আরো একটি পেনাল্টি ফের্নান্দেস হ্যাটট্রিক এনে দেয়। সতীর্থর পর নেভেসও নিজের হ্যাটট্রিক সম্পন্ন করেন।

অতিরিক্ত সময়ে ফ্রান্সিসকো কনসেইসাও দূরপাল্লার এক শট যেন পর্তুগালের জয়ের চায়ের কাপে আরেক চামচ চিনি মেশায়, আর তাতেই পর্তুগাল নিশ্চিত করে বিশাল জয়।

১৩ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে থেকে পর্তুগাল কোয়ালিফাই করেছে, যা রোনালদোর রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপে খেলার সম্ভাবনা জাগিয়েছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়