শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১৬ নভেম্বর, ২০২৫, ০৬:০৭ বিকাল
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

জর্জিয়াকে হারিয়ে বিশ্বকা‌পের দ্বারপ্রা‌ন্তে স্পেন

স্পোর্টস ডেস্ক : স্পে‌নের কা‌ছে পাত্তা পে‌লো না জ‌র্জিয়া। এ‌কে‌র পর এক আক্রম‌ণে কোনঠাসা হ‌য়ে প‌ড়ে জ‌র্জিয়া। 

দুর্দান্ত খে‌লে‌ছে স্পেন,  মিকেল ওয়ারজাবালের জোড়া গোলে জর্জিয়াকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে তারা। এই জয়ে গ্রুপ ‘ই’ থেকে পাঁচ ম্যাচের সবক’টিতে জিতে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে দলটি।

ম্যাচের ১১ মিনিটে পেনাল্টি থেকে দলকে এগিয়ে নেন ওয়ারজাবাল। রিয়াল সোসিয়েদাদের ফরোয়ার্ডের গোলের ১১ মিনিট পর ব্যবধান ২-০ করেন জুবিমেন্দি।

ফাবিয়ান রুইজের নিখুঁত পাস থেকে বল জালে জড়ান আর্সেনালের ২৬ বছর বয়সী মিডফিল্ডার। ৩৪ মিনিটে আরেক দফা এগিয়ে যায় স্পেন। এবার জালে বল জড়ান ফেরান তরেস।

 দ্বিতীয়ার্ধের ৬৩ মিনিটে শেষ গোলটি করে স্পেন। নিজের জোড়া গোল পূর্ণ করার সঙ্গে দলের বড় জয় নিশ্চিত করেন মিকেল ওয়ারজাবাল।

বিশ্বকাপ বাছাইপর্বে স্পেনের পরের ম্যাচ তুরস্কের বিপক্ষে। আগামী ১৮ নভেম্বর ম্যাচটিতে হারলেও বিশ্বকাপের টিকিট কাটবে তারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়