নিজস্ব প্রতিবেদক : ভারতীয় ফুটবল দল এশিয়ান কাপ বাছাইয়ে অ্যাওয়ে ম্যাচ খেলতে শনিবার রাতে ঢাকায় এসেছে। রোববার (১৬ নভেম্বর) ঢাকায় প্রথম অনুশীলন করবে। ১৮ নভেম্বর স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে ম্যাচ হওয়ায় রোববার অনুশীলন ক্লোজড ডোর।
বাংলাদেশ দলের মূল শক্তি হামজা-সামিত। ভারত এবার প্রথমবারের মতো প্রবাসী ফুটবলার খেলাতে চায়। এজন্য অস্ট্রেলিয়ার রায়ান উইলিয়ামসকে ঢাকায় নিয়ে এসেছেন। তবে এখনো তার অস্ট্রেলিয়ান ফুটবল ফেডারেশনের অনাপত্তি পত্র ও ফিফার ক্লিয়ারেন্স আসেনি।
ম্যাচের আগের দিন এই বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত না আসলে ১৮ নভেম্বর মাঠে নামতে পারবেন না এই ফুটবলার। বাংলাদেশের প্রতিটি খেলোয়াড় ফিট রয়েছে, ভারতের বিরুদ্ধে লড়াইয়ের জন্য প্রস্তুত তারা।