শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ১০ নভেম্বর, ২০২৫, ১০:৫৭ দুপুর
আপডেট : ২০ এপ্রিল, ২০২৬, ০৬:০০ বিকাল

প্রতিবেদক : এল আর বাদল

বার্সেলোনার দারুণ জয়, লেভান‌দোভ‌স্কির হ‌্যাট‌ট্রিক

স্পোর্টস ডেস্ক : এই ম‌্যা‌চে বা‌র্সেলোনা জি‌তে‌ছে ৪-২ গো‌লে। সেল্টা ভিগোর মাঠ এস্তাদিও আবানকা বালাইদোসে প্রথম হাফেই পাঁচ গোল হয়। দশম মিনিটে বার্সেলোনাকে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে দেন লেভা। তবে তার পরের মিনিটেই সমতায় ফেরে সেল্টা। ইগলাসিয়াসের পাস থেকে গোল করেন সার্জিও ক্যারেরা।

৩৭তম মিনিটে আবারও এগিয়ে যায় বার্সা। নিজের দ্বিতীয় গোলটি আদায় করে নেন লেভানডোভস্কি। তবে সেল্টাও বেশিক্ষণ নেয়নি সমতায় ফিরতে। ৪৩তম মিনিটে প্রথম গোলের সহায়ক ইগলাসিয়াস এবার নিজেই গোল করেন।

কিন্তু প্রথম হাফে লিড নিয়েই বিরতিতে যায় বার্সেলোনা। প্রথমার্ধে যোগ করা সময়ে ইয়ামাল গোল করলে ম্যাচে তৃতীয়বারের মতো লিড নেয় বার্সা।

বিরতির পর আর কোনো সুযোগ পায়নি স্বাগতিকরা। ৭৩তম মিনিটে লেভা তার হ্যাটট্রিক পূর্ণ করে আর বার্সেলোনার জয় নিশ্চিত করেন। ১২ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠে এলো বার্সেলোনা। সমান ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ১৩তম স্থানে রয়েছে সেল্টা ভিগো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়