শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ০৭ নভেম্বর, ২০২৫, ১০:০৭ দুপুর
আপডেট : ২৯ মে, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

পিএসজিতে দুই মওসুম কাটা‌লেও মোটেও উপভোগ করেননি মেসি

স্পোর্টস ডেস্ক : লা মাসিয়ায় বেড়ে ওঠা লিওনেল মেসি এক সময়ে বার্সেলোনার প্রাণভোমরা হয়ে ওঠেন। কাতালান ক্লাবের হয়ে ১০টি লা লিগা, কোপা দেল রে ও চ্যাম্পিয়নস লিগ—সবই জেতা হয়েছে তাঁর। বার্সার ইতিহাসে সর্বোচ্চ গোলদাতাও (৬৭২) মেসি।

২০২১ সালে ১৭ বছরের বার্সা ক্যারিয়ার ইতি টানেন মেসি। এরপর যোগ দেন ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই-তে। সেখানে লিগ ওয়ান শিরোপা ছাড়া তেমন কোনো অর্জন ছিল না আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী তারকার। তার চেয়েও বড়, প্যারিসে নিজেকে খাপ খাইয়ে নিতে পারেননি তিনি। ---- টি- স্পোর্টস

বুধবার মেসির হাতে মায়ামি শহরের চাবি তুলে দেওয়া হয়। আমেরিকা বিজনেস ফোরামের সেই সম্মাননা অনুষ্ঠানে মেসি জানালেন তাঁর প্যারিস ও যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগে যাত্রার ইতিবৃত্ত।

মেসি বলেন, “সত্যি বলতে, প্রথমবার প্যারিসে যাওয়া খুব কঠিন ছিল। সারাজীবন বার্সেলোনাতেই ছিলাম; পরিবার, সন্তান, সবকিছুই সেখানে। আমি তো ১৩ বছর বয়সে সেখানে গিয়েছিলাম। কল্পনা করুন, আমার পুরো জীবনটাই ওখানেই কেটেছে।

অথচ সব বিসর্জন দিয়ে একটা সময় বার্সেলোনা থেকে পিএসজিতে পাড়ি দিতে হয় মেসিকে। সেখানে তিনি দুই মৌসুমের বেশি থাকতে পারেননি। সবশেষ মায়ামিতে পাড়ি দেন মেসি।

আর্জেন্টাইন ফরোয়ার্ড জানান, মায়ামিতে যাওয়ার সিদ্ধান্ত ছিল তাঁর পরিবারের। তিনি বলেন, “এটা আমার পরিবারের সিদ্ধান্ত। আমরা চিন্তা করছিলাম কোথায় গেলে আমাদের জন্য সহজ হবে। সর্বশেষে ইন্টার মায়ামিতে যাওয়ার সিদ্ধান্ত নেই।

মেসি আরও বলেন, “আর মায়ামিতে পৌঁছানোর পর, সবকিছু অসাধারণ ছিল। এই শহরে প্রথমবার থাকা সত্যিই অবিশ্বাস্য। আর সবকিছুই মানুষের আচরণের কারণে আরও বিশেষ—প্রথম দিন থেকেই সবাই যেভাবে আচরণ করেছে, সেটা দারুণ ছিল। আজও তা একইরকম অভ্যর্থনার উদাহরণ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়