শিরোনাম
◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ১১:৩৫ রাত
আপডেট : ১৫ মে, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বাংলাদেশকে হোয়াইটওয়াশ কর‌লো ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক : গত বছর ওয়েস্ট ইন্ডিজকে তাদের ঘরের মাটিতেই টি-টোয়েন্টি সিরিজে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ। তিনটি ম্যাচেই টাইগারদের কাছে পাত্তাই পায়নি ক্যারিবিয়ানরা। এবার সেই হারের প্রতিশোধ নিলো ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের মাটিতে ৩-০ ব্যবধানে সিরিজ জিতলো তারা।

যার সবশেষটি আজ চট্টগ্রামে। আগে ব্যাট করে ১৫১ রানে থামে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে ১৯ বল ও ৫ উইকেট হাতে রেখে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ।  -- ডেই‌লি ক্রিকেট

রান তাড়ায় সফরকারীদের ভালো শুরু এনে দেন আমির জাঙ্গু। দ্রুত অ্যালিক অ্যাথানেজ ও ব্রান্ডন কিং ফিরলেও রানের চাকা সচল রাখেন তিনি। জাঙ্গুকে দারুণ সঙ্গ দিয়েছেন রোস্টন চেজ। ২৩ বলে ৫ বাউন্ডারি ও ১ ছক্কায় ৩৪ রান করে ফেরেন জাঙ্গু।

ত‌বে ঠিকই ফিফটি তুলে নিয়েছেন চেজ। ৫০ রান করে ফেরেন তিনি। পরে ২৫ বলে ১ বাউন্ডারি ও ৫ ছক্কায় অগাস্টের ফিফটিতে জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। 

বাংলাদেশের হয়ে ৩টি উইকেট নিয়েছেন রিশাদ হোসেন। তবে ৪ ওভারে রান দিয়েছেন ৪৩।

এদিন প্রথমে ব্যাট করতে নেমে তানজিদ হাসান তামিমের দুর্দান্ত ব্যাটিংয়ে লড়াকু সংগ্রহ পায় বাংলাদেশ। ৬২ বলে ৮৯ রানের ইনিংস খেলেছেন তামিম। এছাড়া ২২ বলে ২৩ রান করেছেন সাইফ হাসান। বাকিরা তেমন কিছু করতে পারেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়