শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ১১:১৮ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভারত সিরিজে রেকর্ড আয় স‌ত্ত্বেও ক্রিকেট অস্ট্রেলিয়ার ঘাটতি ৭ মিলিয়ন ডলার

স্পোর্টস ডেস্ক : অ‌স্ট্রেলিয়ান ক্রিকেট বো‌র্ডের রেকর্ড আয় সত্ত্বেও বড় আর্থিক ধাক্কা খেলো। ২০২৪–২৫ অর্থবছরে সংস্থাটি জানিয়েছে, তাদের মোট ঘাটতি দাঁড়িয়েছে ১১.৩ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার (প্রায় ৭.৩৪ মিলিয়ন মার্কিন ডলার)। --- ডেই‌লি ক্রিকেট

বৃহস্পতিবার (৩০ অ‌ক্টোবর) বার্ষিক সাধারণ সভায় (এজিএম) প্রকাশিত প্রতিবেদনে সিএ জানায়, আগের বছরের তুলনায় তাদের মোট রাজস্ব বেড়েছে ৪৯.২ মিলিয়ন ডলার, যা দাঁড়িয়েছে ৪৫৩.৭ মিলিয়ন অস্ট্রেলিয়ান ডলার। এই আয় বৃদ্ধির প্রধান কারণ ছিল ভারতের বিপক্ষে পাঁচ টেস্টের বর্ডার–গাভাস্কার সিরিজ এবং নতুন দেশীয় সম্প্রচার চুক্তি।

তবে ব্যয় বেড়েছে ২৪.১ মিলিয়ন ডলার, যার মধ্যে ভারত সিরিজের প্রচার ব্যয় ও জাতীয় দলগুলোর অতিরিক্ত ৭০ দিনের সফর খরচ অন্তর্ভুক্ত। সদস্য রাজ্য ও অঞ্চলগুলোতে বিতরণকৃত অর্থ মাত্র ৮ লাখ ডলার বেড়ে দাঁড়িয়েছে ১২০.৯ মিলিয়ন।

ক্রিকেট ভিক্টোরিয়া (সিভি) বোর্ড সিএ–কে সমালোচনা করে বলেছে, “দৃশ্যমান কোনো আর্থিক উন্নতি হয়নি।” সিভি চেয়ারম্যান রস হেপবার্ন বলেন, “২০১৯ সাল থেকে করোনার প্রভাব বাদ দিলেও সিএ ধারাবাহিকভাবে ক্ষতির মুখে।

সিএ–এর প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ আশাবাদী যে ২০২৫–২৬ মৌসুমে ইংল্যান্ডের বিপক্ষে অ্যাশেজ সিরিজ আয় বাড়াবে। সংস্থাটি আগামী অর্থবছরে বাণিজ্যিক ও স্পনসরশিপ আয় ৬৯ মিলিয়ন থেকে ৮৬ মিলিয়ন ডলার করার লক্ষ্যমাত্রা নিয়েছে।

এছাড়া বোর্ড বিগ ব্যাশ লিগে (বিবিএল) বেসরকারি বিনিয়োগের সম্ভাবনা যাচাই করছে, তবে সদস্য রাজ্যগুলোর সম্মতি বড় চ্যালেঞ্জ হিসেবে রয়ে গেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়