শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ৩১ অক্টোবর, ২০২৫, ১১:০৮ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্টে আগে চা ‌বির‌তি পরে লাঞ্চ!

স্পোর্টস ডেস্ক : , টস, লাঞ্চ, চা বিরতি। একটা টেস্ট ম্যাচে এটাই প্রথাগত নিয়ম। তবে শত বছরের টেস্ট ইতিহাসে এবার নতুন কিছু দেখা যাবে। ভারত-দক্ষিণ আফ্রিকা দ্বিতীয় টেস্টে গুয়াহাটিতে আগে চা বিরতি হবে, এরপর লাঞ্চ। মূলত ভারতের পূর্বাঞ্চলের এই শহরে আগে সূর্যোদয় ও সূর্যাস্ত হয় বলেই এমন সিদ্ধান্ত।

বর্ষাপাড়া স্টেডিয়ামে ২২ নভেম্বর থেকে শুরু হতে যাওয়া টেস্টের প্রথম সেশন সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত চলবে, এর পরে চা বিরতি থাকবে ১১টা থেকে ১১:২০ পর্যন্ত। দ্বিতীয় সেশন চলবে ১১:২০ থেকে ১:২০ পর্যন্ত। লাঞ্চ বিরতি থাকবে ১:২০ থেকে ২টা পর্যন্ত, এরপর তৃতীয় সেশন ২টা থেকে ৪টা পর্যন্ত খেলা হবে। -- ডেই‌লি ক্রিকেট

ভারতীয় ক্রিকেট বোর্ডের একটি সূত্র সংবাদ মাধ্যমকে নিশ্চিত করেছে, 'আগে চা বিরতি হওয়ার কারণ হলো গুয়াহাটিতে সূর্য দ্রুত অস্ত যায় এবং সকালেও খেলা শুরু হয়। এই প্রথম আমরা চা বিরতির সময় পরিবর্তন করেছি। এতে মাঠে অতিরিক্ত খেলার সময় পাওয়া যাবে।

প্রথাগতভাবে, ভারতে টেস্ট ম্যাচগুলো সকাল ৯:৩০ মিনিটে শুরু হয়। ৪০ মিনিটের লাঞ্চ বিরতি থাকে (১১:৩০ থেকে ১২:১০), তারপর দ্বিতীয় সেশন শুরু হয়। উভয় দল ২০ মিনিটের চা বিরতি নেয় (২:১০ থেকে ২:৩০), এরপর তৃতীয় সেশন ২:৩০ থেকে ৪:৩০ পর্যন্ত চলে। ম্যাচ কর্মকর্তারা প্রয়োজনে অতিরিক্ত ৩০ মিনিট সময় দিতে পারেন, যাতে প্রতিদিন ৯০ ওভার খেলা শেষ করা যায়।

ম্যাচের শুরু সময় দেশভেদে ভিন্ন হতে পারে। উদাহরণস্বরূপ, ইংল্যান্ডে টেস্ট শুরু হয় সকাল ১১টায়, কারণ তাদের গ্রীষ্মের দিনগুলো দীর্ঘ। তবে বেশিরভাগ দল টেস্ট ম্যাচে ঐতিহ্যগত লাঞ্চ-চা বিরতির সময় অনুসরণ করে।

ক্রিকেট দক্ষিণ আফ্রিকা ও বিসিসিআই উভয়ই তাদের সেশন সময় পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছে। অতীতে, বিসিসিআই রঞ্জি ট্রফি খেলায় সূর্যাস্তের সময় বিবেচনা করে সেশন সময় পরিবর্তন করেছিল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়