শিরোনাম
◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২৫, ১০:০৯ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন হ‌লো চট্টগ্রামের সিআরবিতে

স্পোর্টস ডেস্ক: চট্টগ্রামের প্রায় একশ বছর পুরোনো  সিআরবিতে (সেন্ট্রাল রেলওয়ে বিল্ডিং) হলো টি-টোয়েন্টি সিরিজের ট্রফি উন্মোচন।

রোববার দুপুরে টি-টোয়েন্টি সিরিজের জন্য বানানো ট্রফি হাতে সিআরবিতে ফটোসেশন করেন লিটন কুমার দাস ও শাই হোপ। দীর্ঘ দিনের ঐতিহ্যের অংশ, পুরোনো একটি রেল ইঞ্জিনের সামনেও ছবি তোলেন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের অধিনায়ক।

চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লা. লে. মতিউর রহমান স্টেডিয়ামে সোমবার শুরু দুই দলের টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু খেলা। 

ওয়ানডে সিরিজ জেতার আত্মবিশ্বাস নিয়ে এবার টি-টোয়েন্টিতেও নিশ্চিতভাবেই ট্রফিটি নিজেদের কাছে রাখতে চাইবে বাংলাদেশ। গত ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের মাঠ থেকে ৩-০ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতেছিল তারা। 

মিলিয়ে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৪টি একাধিক ম্যাচের সিরিজ খেলেছে বাংলাদেশ। এর মধ্যে ২টি জিতেছে তারা আর বাকি দুই সিরিজ জিতেছে ক্যারিবিয়ানরা। 

ম্যাচের হিসেবে এখন পর্যন্ত ১৯টি টি-টোয়েন্টিতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। যেখানে বাংলাদেশের জয় ৮ ম্যাচে আর ক্যারিবিয়ানরা জিতেছে ৯ ম্যাচ। ফল আসেনি বাকি দুই ম্যাচে।

টি-টোয়েন্টিতে বাংলাদেশের সাম্প্রতিক ফলাফলও দারুণ। সবশেষ ৪ টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কা, পাকিস্তান, নেদারল্যান্ডস ও আফগানিস্তানকে হারিয়েছে তারা। 

এবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জিততে পারলে নিজেদের ইতিহাসে প্রথমবার টানা ৫ সিরিজ জয়ের রেকর্ড গড়বে বাংলাদেশ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়