স্পোর্টস ডেস্ক : থাইল্যান্ডে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচের শুরুটা ভালো হল না বাংলাদেশের। প্রায় ১২ বছর পর স্বাগতিকদের বিপক্ষে খেলতে নেমে ৩-০ গোলে হারলো ঋতুপর্ণা-আফঈদারা।
ব্যাংককের থনবুরি বিশ্ববিদ্যালয় ফুটবল প্রশিক্ষণ কেন্দ্রে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ এবং থাইল্যান্ড। ম্যাচে দাপট দেখিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ থেকে ৫১ ধাপ এগিয়ে থাকা স্বাগতিক দল। --- যমুনানিউজ
প্রায় সাড়ে তিন মাস পর মাঠে ফেরা বাংলাদেশ প্রথমার্ধে ১ গোল হজম করে। ম্যাচের দ্বিতীয়ার্ধে, বাংলাদেশের জালে আরও দুবার বল পাঠায় থাইল্যান্ড।
আগামী বছর প্রথমবার এশিয়ান কাপে মূলমঞ্চে অংশ নেবে বাংলাদেশ। প্রস্তুতির অংশ হিসেবে থাইল্যান্ডে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলতে গেছেন আফঈদা-ঋতুপর্ণারা।
উল্লেখ্য, আগামী সোমবার (২৭ অক্টোবর) দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দু'দল।