শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২৪ অক্টোবর, ২০২৫, ১১:৫২ দুপুর
আপডেট : ০৯ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

বিকা‌লে শক্তিশালী থাইল্যান্ডের মু‌খোমু‌খি বাংলাদেশ নারী দল

নিজস্ব প্রতি‌বেদক :  এই ম‌্যাচটাকে মূলত এ‌শিয়া কা‌পের মূলপ‌র্বে খেলার প্রস্তু‌তি হিসা‌বে দেখ‌ছে বাংলা‌দেশ দ‌লের কোচ পিটার বাটলার। সেই লক্ষ‌্য নি‌য়ে ফিফা প্রীতি ম্যাচে থাইল্যান্ডের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। আজ শুক্রবার (২৪ অক্টোবর) বাংলাদেশ সময় বিকেল ৪টায় ব্যাংককের থনবুরি বিশ্ববিদ্যালয় মাঠে শুরু হবে দুদলের লড়াই।

ম্যাচের প্রস্তুতি নিতে বৃহস্পতিবার সকালে অনুশীলন করেছেন বাটলার শিষ্যরা। জয়ের লক্ষ্যে মাঠে নামবে তহুরা-ঋতুপর্ণারা, বললেন গোলরক্ষক কোচ মাসুদ আহমেদ। শক্তি-সামর্থ্যে থাইল্যান্ড অনেকটা এগিয়ে থাকলেও জয়ে চোখ রেখে মাঠে নামার কথা জানিয়েছেন কোচ পিটার বাটলারও।

আগামী মার্চে প্রথমবারের মতো এশিয়া কাপ খেলবে বাংলাদেশ। যার সেরা প্রস্তুতি নিশ্চিতে থাইল্যান্ডের বিপক্ষে ২টি প্রীতি ম্যাচ খেলবে আফঈদার দল। শুক্রবারের পর সোমবার হবে দ্বিতীয় ম্যাচ। এরপর ঘরের মাঠে তিন জাতি টুর্নামেন্টে নিজেদের ঝালিয়ে নেবেন মনিকা-রুপনারা।

এর আগে, মাত্র একবারই থাইল্যান্ডের মুখোমুখি হয়েছিল টাইগ্রেসরা। ২০১৩ সালে এশিয়ান কাপ বাছাই ম্যাচে থাইদের কাছে ৯-০ গোলে হেরেছিল বাংলাদেশ। সেটাই বাংলাদেশের নারী ফুটবলের ইতিহাসে সবচেয়ে বড় ব্যবধানে হার। এবার সেই প্রেক্ষাপট নেই। বাংলা‌দে‌শের নারীরা এবার জ‌য়ের জন‌্য সেরাটা দি‌য়ে লড়‌বে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়