শিরোনাম
◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫, ০৪:১৩ দুপুর
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মিরপুরে ১০ বছর পর শতরানের উদ্বোধনী জুটি, সৌম্য-সাইফের ফিফটি

তৃতীয় ওয়ানডেতে মিরপুরের পিচ যেন হয়ে গেল ব্যাটিং বান্ধব। উদ্বোধনী জুটিতে ঝড় তুলছেন সৌম্য সরকার ও সাইফ হাসান। দুজনেই পেয়েছেন ফিফটির দেখা। মাত্র ১৫.৩ ওভারেই দলকে তারা এনে দিলেন শতরান। মিরপুরে ১০ বছর পর উদ্বোধনী জুটিতে শতরান পার করলো লাল সবুজরা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ। টস জিতে ব্যাট করতে নেমে এ প্রতিবেদন লেখা পর্যন্ত ১৮ ওভার শেষে বিনা উইকেটে টাইগারদের সংগ্রহ ১২৩ রান। সৌম্য ৫৯ বলে ৬৪ আর সাইফ ৪৯ বলে ৫৪ রানে অপরাজিত রয়েছেন।

প্রথম দুই ওয়ানডে শেষে ১-১ সমতা। শেষ ম্যাচটি তাই সিরিজ নির্ধারণী। কালো পিচে আগের দুই ম্যাচ পুরোপুরি স্পিন সহায়ক হলেও আজ যেন সেটি ব্যাটিং সহায়ক হয়ে গেছে। কৃতিত্বটাও অবশ্য দুই টাইগার ওপেনারের। শুরু থেকেই তারা চড়াও হয়েছেন ক্যারিবীয় বোলারদের ওপর।
 
 মাত্র ১৫.৩ ওভারের মধ্যেই দলকে শতরান এনে দিয়েছেন। এখন তারা রয়েছেন ১০ বছরের মধ্যে মিরপুরে সর্বোচ্চ উদ্বোধনী জুটি ভাঙার পথে। ২০১৫ সালের নভেম্বরে জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ১৪৭ রানের উদ্বোধনী জুটি গড়েছিলেন তামিম ইকবাল ও ইমরুল কায়েস। সে রেকর্ড ভাঙা থেকে সাইফ ও সৌম্য আছেন মাত্র ২৪ রান দূরে।
 
বাংলাদেশের একাদশ: সাইফ হাসান, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজের একাদশ: ব্রেন্ডন কিং, আলিক আথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক/উইকেটকিপার), আকিম অগাস্তে, শেরফানে রাদারফোর্ড, জাস্টিন গ্রেভস, রোস্টন চেজ, আকিল হোসেন, খারি পিয়েরে, গুদাকেশ মোতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়