শিরোনাম
◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব? ◈ আওয়ামী লীগের দ্রুত পুনরুত্থান কেন এখনই অসম্ভব বলে মনে করা হচ্ছে? ◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার

প্রকাশিত : ২৩ অক্টোবর, ২০২৫, ০১:৪০ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অলিখিত ফাইনালে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

ঘরের মাঠে পছন্দের উইকেট বানিয়েও সিরিজ হারের শঙ্কায় বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে সহজ জয়ের পথে থাকা বাংলাদেশ অবিশ্বাস্যভাবে ম্যাচ 'টাই' করে বসে এবং পরবর্তীতে সুপার ওভারে অদ্ভূতড়ে ব্যাটিং সাজিয়ে হেরে যাওয়ায় সিরিজের শেষ ম্যাচটা এখন অলিখিত ফাইনাল। আর তাতে টসভাগ্য বাংলাদেশের পক্ষে।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) মিরপুরের শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। এই ম্যাচে বাংলাদেশের একাদশে কোনো পরিবর্তন নেই। 

নিজেদের সবচেয়ে পছন্দের ফরম্যাট হলেও ওয়ানডেতে সময়টা ভালো কাটছে না টাইগারদের। সবশেষ ১০ ওয়ানডে সিরিজের মাত্র ২টিতে জিতেছে তারা। অধিনায়ক মেহেদী হাসান মিরাজের রেকর্ড বড্ড ম্লান। আফগানিস্তানের বিপক্ষে হোয়াইটওয়াশ হওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও সিরিজ হারের শঙ্কায় তার দল।

২০১১-১২ মৌসুমের পর ঘরের মাঠে আর ওয়েস্ট ইন্ডিজের কাছে সিরিজ হারেনি বাংলাদেশ। দীর্ঘ এক যুগের বেশি সময় পর সিরিজ হারের ঝুঁকিতে টাইগাররা। 

বাংলাদেশের একাদশ: সাইফ হাসান, সৌম্য সরকার, তাওহীদ হৃদয়, নাজমুল হোসেন শান্ত, মাহিদুল ইসলাম অঙ্কন, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নাসুম আহমেদ, নুরুল হাসান সোহান (উইকেটকিপার), রিশাদ হোসেন, তানভীর ইসলাম, মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজের একাদশ: ব্রেন্ডন কিং, আলিক আথানাজে, কেসি কার্টি, শাই হোপ (অধিনায়ক/উইকেটকিপার), আকিম অগাস্তে, শেরফানে রাদারফোর্ড, জাস্টিন গ্রেভস, রোস্টন চেজ, আকিল হোসেন, খারি পিয়েরে, গুদাকেশ মোতি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়