শিরোনাম
◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ২১ অক্টোবর, ২০২৫, ০৭:২৯ বিকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৬:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

রিশাদ হো‌সেনের ঝড়ো ব্যাটিং পেছ‌নে ফেল‌লেন মাশরাফি ও সাকিবকে

স্পোর্টস ডেস্ক : স্পিন সহায়ক পিচে ওয়েস্ট ইন্ডিজ স্পিনারদের সামনে প্রায় পুরোটা সময় ধুঁকছিলেন ব্যাটাররা। একটা সময় মনে হচ্ছিল দুইশ রানের কাছাকাছিও যেতে পারবে না বাংলাদেশ। কিন্তু শেষ দুই ওভারের বিধ্বংসী ব্যাটিংয়ে সেই সমীকরণ বদলে দেন রিশাদ হোসেন। আর এই ঝড়ো ইনিংসেই মাশরাফি বিন মর্তুজা ও সাকিব আল হাসানকে পেছনে ফেলে রেকর্ডে নাম লিখিয়েছেন তিনি। --- অলআউট স্পোর্টস

মঙ্গলবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ১৪ বলে ৩টি করে চার ও ছক্কায় ৩৯ রানে অপরাজিত থাকেন রিশাদ। তার তাণ্ডবে ৭ উইকেটে ২১৩ রান তোলে বাংলাদেশ।

ব্যাটিংয়ের জন্য এই ম্যাচের পিচ কতটা কঠিন ছিল তা বোঝা যায় ব্যাটারদের স্ট্রাইক রেটের দিকে তাকালেই। সৌম্য সরকারের মতো আগ্রাসী ব্যাটার ৪৫ রান করেন ৫০ দশমিক ৫৬ স্ট্রাইক রেটে। 

রিশাদের আগে নুরুল হাসান সোহান (৯৫.৮৩) ছাড়া কোনো ব্যাটারই ৭৫ স্ট্রাইক রেটে ব্যাট করতে পারেননি। শুধু তাই নয়, অ্যালিক অ্যাথানেজের মতো অনিয়মিত স্পিনার ১০ ওভারে স্রেফ ১৪ রান দিয়ে নিয়েছেন ২ উইকেট।

এমন প্রতিকূল পরিবেশে ঝড়ো ইনিংস খেলে বাংলাদেশের হয়ে এক ওয়ানডেতে অন্তত ৩০ রান করা ব্যাটারদের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেট এখন রিশাদের। এই ইনিংসে তার স্ট্রাইক রেট ২৭৮ দশমিক ৫৭।

এই তালিকায় আগের রেকর্ডটি ছিল যৌথভাবে মাশরাফি ও সাকিবের। ২০০৬ সালে বগুড়ায় কেনিয়ার বিপক্ষে ১৬ বলে ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন মাশরাফি। তার স্ট্রাইক রেট ছিল ২৭৫। ইনিংসের শেষ বলে ডানহাতি এই ব্যাটারের ছক্কায় সেদিন প্রথমবার ওয়ানডেতে ৩০০ রান তুলেছিল বাংলাদেশ।

২০১৪ এশিয়া কাপে মিরপুরে ১৬ বলে ৪৪ রানে অপরাজিত থাকেন সাকিব, স্ট্রাইক রেট ছিল ২৭৫।

এই রেকর্ডে তাদের পরে আছেন মুশফিকুর রহিম। ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে গায়ানায় ১১ বলে ৩০ রান করেছিলেন এই উইকেটকিপার-ব্যাটার। স্ট্রাইক রেট ছিল ২৭২ দশমিক ৭২।

তালিকার পাঁচেও আছেন রিশাদ। গত বছর শ্রীলঙ্কার বিপক্ষে ১৮ বলে ৪৮ রানে অপরাজিত ছিলেন এই লেগ স্পিনিং অলরাউন্ডার। স্ট্রাইক রেট ছিল ২৬৬ দশমিক ৬৬।

  • সর্বশেষ
  • জনপ্রিয়