শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ২০ অক্টোবর, ২০২৫, ১০:৪৯ দুপুর
আপডেট : ২৭ এপ্রিল, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

আফগা‌নিস্তা‌নের অ‌ধিনায়ক র‌শিদ খান পাকিস্তান নিয়ে বিরক্ত, এবার বয়কট করছেন পিএসএল! 

স্পোর্টস ডেস্ক : পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংঘাত চলছে। যার প্রভাব পড়েছে ক্রীড়াঙ্গনেও। পাকিস্তানের হামলায় নিহত হয়েছেন আফগানিস্তানের পাকতিকা প্রদেশের তিন তরুণ ক্রিকেটার। যার কারণে ত্রিদেশীয় সিরিজ থেকে নিজেদের নাম প্রত্যাহার করে নিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) না খেলার ইঙ্গিত দিয়েছেন রশিদ। আফগানিস্তানের তারকা এ স্পিনার নিজের এক্স (সাবেক টুইটার) প্রোফাইল থেকে পিএসএলের ফ্র্যাঞ্চাইজি লাহোর কালান্দার্সের নাম মুছে ফেলেছেন। তিন আফগান ক্রিকেটার- কবির, সিবঘাতুল্লাহ ও হারুনের ‍মৃত্যুতে নীরব প্রতিবাদ জানালেন এই লেগ স্পিনার।

পাকিস্তানের হামলার নিন্দা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়েছেন আফগানিস্তানের একাধিক ক্রিকেটার। তাদের মধ্যে অন্যতম রশিদ খান।

রশিদ লিখেছেন, ‘সাম্প্রতিক পাকিস্তানি বিমান হামলায় আফগানিস্তানে নারী, শিশু ও তরুণ ক্রিকেটারসহ বহু মানুষের প্রাণহানি গভীরভাবে দুঃখজনক। যারা একদিন দেশের হয়ে মাঠে নামার স্বপ্ন দেখত, তাদের জীবন এভাবে শেষ হয়ে গেল— এ এক অপূরণীয় ক্ষতি।’

এদিকে আফগানিস্তানের সমালোচনা করে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি। আফগানিস্তান উপকার ভুলে গেছে বলে মন্তব্য করেছেন তিনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়