স্পোর্টস ডেস্ক : চরম উত্তেজনার ম্যাচ, আক্রমণ ও পাল্টা আক্রমণে দুই দলের গ্যালারীতে টান টান উত্তেজনা। ঘাম ঝড়ানে এই ম্যাচে শেষ পর্যন্ত জয় হলো বায়ার্ন মিউনিখের। ফিফার আন্তর্জাতিক বিরতির পর বুন্দেসলিগায় মাঠে নামে বায়ার্ন মিউনিখ ও বরুশিয়া ডর্টমুন্ড।
প্রথমার্ধের ২২ মিনিটে জশুয়া কিমিচের অ্যাসিস্টে গোল করে বায়ার্নের এগিয়ে দেন হ্যারি কেন। পরে ওই ১-০ গোলের ব্যবধান রেখে বিরতিতে যায় দু'দল।
বিরতির পর গোল শোধে মরিয়া হয়ে ওঠে ডর্টমুন্ড। কিন্তু ম্যাচের ৭৮ মিনিটে মাইকেল ওলিসের গোলে আরো এগিয়ে যায় বায়ার্ন।
তবে, ৮৪ মিনিটে জুলিয়ান একটি গোল দিয়ে ম্যাচে ফেরানোর চেষ্টা করেন ডর্টমুন্ডকে। তবে হয়নি শেষ রক্ষা। ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়তে হয় সফরকারীদের।