শিরোনাম
◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ

প্রকাশিত : ১৪ অক্টোবর, ২০২৫, ০৬:৩২ বিকাল
আপডেট : ১৩ মে, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শমিত-জায়ানদের একাদশে রেখে হংকংয়ের বিপক্ষে নেমেছে বাংলাদেশ

ঢাকায় এশিয়ান কাপ বাছাইয়ে হংকংয়ের বিপক্ষে একাদশে শমিত সোম-জায়ান আহমেদ ও ফাহামিদুল ইসলাম খেলতে পারেননি। বিরতির পর অধিনায়ক জামালসহ মাঠে নেমে বাংলাদেশ দলের চিত্র পাল্টে দেন। অনেক সমালোচনার পর হাভিয়ের কাবরেরা অবশেষে একটু পর শুরু হতে যাওয়া অ্যাওয়ে ম্যাচে তিনটি পরিবর্তন রেখে একাদশ সাজিয়েছেন। জায়ান আহমেদ, শমিত শোম ও তপু বর্মণ রয়েছেন একাদশে। নেই ফয়সাল আহমেদ ফাহিম, তাজ উদ্দিন ও মোহাম্মদ সোহেল রানা। অধিনায়ক জামাল ভূঁইয়াও খেলছেন না শুরু থেকে।

গোলবারে মিতুল মারমাতেই আস্থা। অনেক দিন পর বাংলাদেশ দল রক্ষণ আঁটসাঁট করে নামতে যাচ্ছে। সেন্টার ব্যাকে তপুর সঙ্গে থাকছেন শাকিল আহাদ তপু ও তারিক কাজী। লেফট ব্যাকে জায়ান আহমেদ ও রাইট ব্যাকে সাদ উদ্দিন। চার মিডফিল্ডার হামজা চৌধুরী, সোহেল রানা, শমিত সোম ও শেখ মোরসালিন। সম্ভাব্য ৫-৪-১ ফর্মেশনে নম্বর নাইন হয়ে খেলতে পারেন রাকিব হোসেন।

বাংলাদেশ একাদশ

মিতুল মারমা (গোলকিপার), জায়ান আহমেদ, তপু বর্মণ (অধিনায়ক), শাকিল আহাদ তপু, তারিক কাজী, সাদ উদ্দিন, হামজা চৌধুরী, শমিত সোম, সোহেল রানা সিনিয়র, শেখ মোরসালিন ও রাকিব হোসেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়