শিরোনাম
◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও

প্রকাশিত : ১০ অক্টোবর, ২০২৫, ১১:০২ দুপুর
আপডেট : ৩১ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

ফুটবল বিশ্বকা‌পে আন্ডারডগ হিসেবেই যাবে ইংল্যান্ড

স্পোর্টস ডেস্ক :  কোচ টমাস টুখেল ব‌লে‌ছেন, ইংল‌্যান্ড ‘আন্ডারডগ’ হিসেবেই ২০২৬ ফুটবল বিশ্বকাপে মাঠে নামবে। হ্যারি কেইনদের কোচের মতে, দলীয় ঐক্য না থাকলে সাফল্যের কোনো সম্ভাবনা নেই। তাই দলীয় ঐক্য-শৃঙ্খলা এবং সঠিক পরিকল্পনা নিয়েই ২০২৪ বিশ্বকাপে যাত্রা করতে চান তিনি।

চলতি বছরের জানুয়ারিতে দায়িত্ব নেওয়ার পর টুখেলের অধীনে ছয় ম্যাচে পাঁচ জয়ের বিপরীতে সেনেগালের বিপক্ষে এক হার ইংল্যান্ডের। আগামী সপ্তাহে ওয়েলসের বিপক্ষে প্রীতি ম্যাচ ও লাতভিয়ার বিপক্ষে বাছাইপর্বের ম্যাচে মাঠে নামবে দলটি। টানা দুই ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের ফাইনালিস্টরা বিশ্বকাপ টিকিট অর্জনের খুব নিকটই।

বিশ্বকাপ বাছাইয়েরে ম্যাচে বেশ কয়েকজন বড় তারকাকে বাদ দিয়েছেন টুখেল। ব্যালেন্সের দিকে নজর তার। তার চেয়েও জার্মান কোচের দৃষ্টি বিশ্বকাপে। সাবেক কোচ গ্যারেথ সাউথগেটের আমলে দলীয় বন্ধনের যে ঐতিহ্য তৈরি হয়েছিল, সেটি ধরে রাখতে চান তিনি। তার ভাষায়, 

‘আন্তর্জাতিক ফুটবলে সফল দল মানেই ঐক্যবদ্ধ দল। সবাইকে একসঙ্গে থাকতে হবে, তবেই ফল আসবে।’

বিশ্ব ফুটবলের ইতিহাস বলছে, আমেরিকায় আয়োজিত সাতটি বিশ্বকাপের মধ্যে ছয়টিতেই জিতেছে দক্ষিণ আমেরিকার দল। তাই এবারের আসরে ইউরোপীয় দলগুলোর জন্য পরিবেশও বড় চ্যালেঞ্জ হতে পারে।

বিষয়টি মাথায় রেখেই টুখেল বলেছেন, আমরা আন্ডারডগ হিসেবেই বিশ্বকাপে খেলতে যাব। কারণ, এক দশক ধরে আমরা বিশ্বকাপ জিতিনি। এমনকী যাদের সঙ্গে লড়াই করবো তারা এ সময়ে বিশ্বকাপ জিতেছে। তাই আমাদের একটি ঐক্যবদ্ধ দল হিসেবে বিশ্বকাপ খেলতে যেতে হবে, এছাড়া কোনো উপায় নাই।

সবশেষ চারটি বিশ্বকাপে শেষ চার নিশ্চিত করে ইংল্যান্ড। প্রতিবারই হতাশ হয়ে বিদায় নিতে হয়েছিল ইংলিশদের। দলকে আন্ডারডগ হিসেবে আখ্যা দেওয়ার পেছনে ইতিহাস-পরিস্থিতিতে সামনে এনেছেন টুখেল। জার্মান কোচ বলেছেন 

'ঠিক এভাবেই- তুমি খুবই জনপ্রিয়। তবে তুমি যদি কখনো উইম্বলডন না জিততে পারো। সেক্ষেত্রে তোমাকে জনপ্রিয় বলা যাবে না। বিশ্বকাপে কারা এগিয়ে, এমন উত্তরে অবশ্য কিছুটা কৌশলী টুখেল। তিনি বলেছেন, 

ব্রাজিল-আর্জেন্টিনা এবং স্পেন-ফ্রান্স- এই দলগুলো সম্প্রতি বিশ্বকাপ জয় করেছে। তবে আমি বলবো না কাদের সুযোগ আছে। প্রথমে আমরা কোয়ালিফাই করতে চাই।

নিজেদের আন্ডারডগ বলার পেছনে টুখেল আরও একটি টিকস খাটিয়েছেন। তিনি বলেছেন, ‘আন্ডারডগ মেন্টালিটি নিয়েই ২০০৮ বিশ্বকাপে সেমিতে পৌঁছেছিল ইংল্যান্ড।’ টুখেল মনে করেন, একই মাইন্ডসেট নিয়ে বিশ্বকাপে যাত্রা দিলে উপকৃত হবে তার দল।

তিনি বলেছেন, আমি মনে করি, আমাদের কি ভূমিকা হবে সেটা সঠিকভাবে বুঝতে পারলে দলেরই উপকার হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়