শিরোনাম
◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও

প্রকাশিত : ০৮ অক্টোবর, ২০২৫, ০৭:৫৫ বিকাল
আপডেট : ২৭ মে, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফুটবলারদের মধ্যে বিশ্বের প্রথম বিলিয়নেয়ার রোনালদো

নামের পাশে অর্জনের কমতি নেই। মাঠের পারফরম্যান্স দিয়ে অহরহ পুরস্কার জিতেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। এবার মাঠের বাইরে আরেকটি বড় অর্জনে নাম তুলেছেন তিনি।

এখনো ফুটবল খেলছেন এমন খেলোয়াড়দের মধ্যে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে বিলিয়নেয়ারের তালিকায় নাম লিখিয়েছেন রোনালদো।

‘সিআর সেভেনের’ সম্পদের হিসাব অর্থনীতি বিষয়ক সংস্থা ব্লুমবার্গের বিলিয়নেয়ার ইনডেক্স থেকে জানা গেছে। ব্লুমবার্গের বিলিয়নেয়ার ইনডেক্সের হিসাব অনুযায়ী রোনালদোর মোট সম্পদের পরিমাণ এখন ১.৪ বিলিয়ন ডলার। 
দুই দশকের বেশি সময় ধরে ফুটবল মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন রোনালদো। আজন্ম স্বপ্ন বিশ্বকাপ বাদে ফুটবলে জেতা যায় এমন সব পুরস্কারই জিতেছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী।

বিলিয়নেয়ারের খাতায় নাম লেখাতে তাকে সহায়তা করেছে আল নাসরের সঙ্গে তার সর্বশেষ চুক্তি। গত জুনের চুক্তি ৪০০ মিলিয়ন ডলার বলে জানা গেছে। এর বাইরে বিশ্বখ্যাত ফ্যাশন ব্র্যান্ড আরমানি ও নাইকের সঙ্গে রোনালদোর চুক্তি রয়েছে।

বিলিয়নেয়ারের আগে অ্যাথলেটদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া খেলোয়াড়ের কীর্তিও নিজের দখলে রেখেছেন রোনালদো।

শুধু কি আর্থিক দিক, গোল-ম্যাচ খেলার দিক দিয়েও সবার ওপরে তিনি। সবমিলিয়ে পেশাদার ক্যারিয়ারে ৯৪৬ গোল নিয়ে এখন হাজার গোলের স্বপ্ন পূরণের পথে আছেন।

বয়স ৪০ হওয়ায় তার পরিবার থামতে বললেও হাজারতম গোল না করে থামবেন না রোনালদো। সম্প্রতি এমনটাই জানিয়েছেন পর্তুগালের কিংবদন্তি। সাবেক রিয়াল মাদ্রিদ ও ম্যানচেস্টার ইউনাইটেডের স্ট্রাইকার বলেছেন, ‘মানুষ, বিশেষ করে আমার পরিবারের লোকজন বলে, এখন তোমার থামার সময় হয়েছে।

তুমি সব কিছু করেছ। কেন তুমি হাজার গোল করতে চাও? আমি নিশ্চিত যখন শেষ করব তখন তা (হাজার গোল) পূরণ করব। আমি সর্বস্ব নিংড়ে দিয়েছি। জানি আমার হাতে খুব বেশি সময় নেই। তবে যা রয়েছে সেটাই উপভোগ করার চেষ্টা করব।’

গতকাল (মঙ্গলবার) আরেকটি মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছেন রোনালদো। পুরস্কারটির নাম ‘দ্য পর্তুগাল ফুটবল গ্লোবস’। অনুভূতি জানানোর সময় বলেছেন, ‘এটি ক্যারিয়ার শেষের পুরস্কার নয়। এটাকে আমি দেখি বছরের পর বছর প্রচেষ্টা, ডেডিকেশন ও অ্যাম্বিশনের স্বীকৃতি। আমি জিততে পছন্দ করি এবং তরুণ প্রজন্মকে সহায়তা করতে। তারাও আমাকে এই প্রতিযোগিতা চালিয়ে যেতে সহায়তা করছে। আমার এখনো খেলাটির প্রতি প্যাশন রয়েছে।’ সূত্র: কালের কণ্ঠ 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়