শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০২ অক্টোবর, ২০২৫, ১১:২৪ দুপুর
আপডেট : ০৮ মে, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

রা‌তে সি‌রি‌জের প্রথম ম‌্যা‌চে বাংলা‌দেশ-আফগা‌নিস্তান মু‌খোমু‌খি

নিজস্ব প্রতি‌বেদক : সদ‌্য সমাপ্ত এ‌শিয়া কা‌পের ফাইনা‌লে খেলার স্বপ্নপূরণ হয়‌নি বাংলা‌দে‌শের। খেলা শেষ হ‌লেও দল দে‌শে ফি‌রে আ‌সে‌নি। টাইগাররা সেখা‌নে তিন ম‌্যা‌চের টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌বে আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে। আজ বৃহস্প‌তিবার রাত ৯টায় দুই দ‌লের প্রথম ম‌্যাচ।

এর আগে বুধবার (১ অ‌ক্টোবর) ট্রফি উন্মোচন ও সিরিজ পূর্ববর্তী সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
লিটন দা‌সের অনুপস্থিতি এশিয়া কাপে সুপার ফোরের শেষ দুই ম্যাচে দলকে নেতৃত্ব দেন জাকের। সেবারই প্রথম কোনো প্রতিযোগিতামূলক ক্রিকেটে কোনো দলকে নেতৃত্ব দিয়েছিলেন এই উইকেটকিপার-ব্যাটার।

এশিয়ার শ্রেষ্ঠত্বের আসরের জন্য নেওয়া প্রস্তুতির সঙ্গে আফগান সিরিজেরও প্রস্তুতি সেরে নেওয়া হয়েছে জানিয়ে জাকের বলেন, এশিয়া কাপের আগেই জানতাম আফগানিস্তানের সাথে সিরিজ আছে। তাই এই সিরিজের প্রস্তুতিও ছিল। এশিয়া কাপে ভালো কিছু ম্যাচ খেলেছি। ফলাফল হয়ত পক্ষে আসেনি। এখন সব মনোযোগ এই সিরিজেই।

লিটনকে ছাড়া ভারত ও পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দুটোয় বাংলাদেশকে নেতৃত্ব, কিপিং ও ব্যাটিং – তিন ক্ষেত্রেই ভুগতে দেখা যায়। তার না থাকাটা যে দলের জন্য বড় ধাক্কা ছিল, সেটি স্বীকার করে নিয়েছেন জাকের। ত‌বে আফগা‌নিস্তা‌নের বিরু‌দ্ধে সি‌রিজ জ‌য়ের ব‌্যাপা‌রে দৃঢ় প্রত‌্যয়ী জা‌কের আ‌লি। 

ব্যাটিংয়ে উন্নতির লক্ষ্য নিয়ে জাকের বলেছেন, 'চ্যালেঞ্জ বলতে নির্দিষ্ট দিনে ভালো খেলতে হবে। আগের সিরিজে আমরা অবশ্যই দল হিসেবে ভালো খেলতে পারিনি। তাই আমাদের মূল পরিকল্পনা থাকবে ব্যাটিং ইউনিট হিসেবে ভালো পারফরম্যান্স করা। যেহেতু এশিয়া কাপেও ব্যাটিংয়ের কারণে আমাদের ভুগতে হয়েছে, তাই ব্যাটিং ইউনিটের দিকেই সবচেয়ে বেশি মনোযোগ দেয়া হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়