শিরোনাম
◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:২৪ রাত
আপডেট : ২৬ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

টস জিতে বোলিংয়ে বাংলাদেশ, একাদশে নেই লিটন-তাসকিন

সুপার ফোরের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ফাইনালের অন্যতম দাবিদার বনে গেছে বাংলাদেশ। দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে আজ ভারতের বিপক্ষে পরীক্ষায় টস জিতে বোলিং নিয়েছে বাংলাদেশ। 

গুরুত্বপূর্ণ এই ম্যাচে ইনজুরির কারণে খেলতে পারছেন না টি-২০ দলের নিয়মিত অধিনায়ক লিটন দাস। তার জায়গায় দলকে নেতৃত্ব দিচ্ছেন জাকের আলী। 

বাংলাদেশ একাদশে একাধিক পরিবর্তন এনেছে। লিটনের ইনজুরিতে তার জায়গায় খেলছেন টপ অর্ডার ব্যাটার পারভেজ ইমন। তাসকিনের জায়গায় ফেরানো হয়েছে তানজিম সাকিবকে। স্পিনার শেখ মাহেদীকে বসিয়ে পেসার সাইফউদ্দিনকে একাদশে রাখা হয়েছে। 

ভারত অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে। জাসপ্রিত বুমরাহর খেলা নিয়ে অনিশ্চয়তা থাকলেও তিনি আছেন একাদশে। তিন স্পিনার ও তিন পেসার নিয়ে খেলছে সূর্যকুমার যাদবের দল। 

বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, সাইফ হাসান, পারভেজ ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, মোহাম্মদ সাইফউদ্দিন, রিশাদ হোসেন, তানজিম সাকিব, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান। 

ভারতের একাদশ: অভিষেক শর্মা, শুভমন গিল, সূর্যকুমার যাদব, সানজু স্যামসন, তিলক ভার্মা, শিভাম দুবে, হার্ডিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়