শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ২২ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৩৩ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : এল আর বাদল

হাত মেলালে কী ক্ষতি হত? এশিয়া কাপে ভারত-পাকিস্তান করমর্দন বিতর্কে ভিন্ন সুর আজহার উ‌দ্দি‌নের

স্পোর্টস ডেস্ক : হ্যান্ডশেক বিতর্কে উত্তাল ক্রিকেট দুনিয়া। গ্রুপ পর্বের ম্যাচে করমর্দন বিতর্কের পর সুপার ফোরের ম্যাচেও উত্তাপ ছড়াতে পারে। সেখানে যে সূর্যরা পাক ক্রিকেটারদের সঙ্গে হাত মেলাবেন না, তা একপ্রকার স্পষ্ট। কিন্তু কেন করমর্দন করবে না? হাত মেলানোয় ভুল কী আছে? কিছুটা ‘উলটো সুরে’ কথা বলছেন ভারতের প্রাক্তন অধিনায়ক মহম্মদ আজহারউদ্দিন।

তাঁর সাফ কথা, আমার মতে, করমর্দন করার মধ্যে কোনও ভুল নেই। যখন তুমি ম্যাচ খেলবে, তখন সব কিছু মেনেই খেলা উচিত। হাত মেলানোয় তার মধ্যে অন্যতম। আমি এর মধ্যে কোনও সমস্যা দেখি না। আমার মনে হয় না (হাত মেলানোয়) কোনও সমস্যা আছে।

আজহারের সংযোজন, যখন তুমি প্রতিবাদের জন্য খেলো, তাহলে তো না খেললেও চলত। প্রতিবাদ করে খেলার কোনও মানে হয় না। একবার খেলতে রাজি হয়ে গেলে, সেটা আইসিসি ইভেন্ট হোক বা এশিয়া কাপ, তারপর তোমাকে সবটা দিয়ে খেলতে হবে। নাহলে খেলার কোনও প্রয়োজন নেই।

উল্লেখ্য, এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারত-পাকিস্তান ম্যাচে করমর্দন বিতর্কের সূত্রপাত। প্রথমে টসের সময় সূর্যকুমার পাক অধিনায়ক সলমন আলি আঘার সঙ্গে হাত মেলাননি। এমনকী ম্যাচের পরও কোনও পাক ক্রিকেটারের সঙ্গে করমর্দন করেনি ভারতের ক্রিকেটাররা। তাতে বেজায় খাপ্পা পাকিস্তান একের পর এক নাটক করে। 

কখনও ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফটকে নিশানা করে, কখনও বা ম্যাচ বয়কটের হুমকি দেয়। এমনকী সংযুক্ত আরব আমিরশাহী ম্যাচে তো প্রায় একঘণ্টা পরে মাঠে নামে। কিন্তু এত কিছুর পরও রবিবার ভারত-পাক দ্বৈরথের আগে আইসিসি অ্যান্ডি পাইক্রফটকেই ম্যাচ রেফারি নির্বাচিত করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়