শিরোনাম
◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ ◈ গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন সীমান্তে বিএসএফের ১০টি পুশইন অপচেষ্টা রুখে দিয়েছে বিজিবি

প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৫, ১১:২১ রাত
আপডেট : ২৭ মে, ২০২৬, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আফগানিস্তান-শ্রীলংকা ম্যাচের ফল যেমন হলে লাভ বাংলাদেশের

এশিয়া কাপের ম্যাচে মুখোমুখি হয়েছে আফগানিস্তান ও শ্রীলংকা। এই ম্যাচে না থেকেও আছে বাংলাদেশ।সুপার ফোরে যেতে এখন তাকিয়ে থাকতে হচ্ছে এই ম্যাচের দিকে। 

চলমান এশিয়া কাপে গ্রুপ পর্বে নিজেদের তিন ম্যাচের দুটিতে জিতেছে বাংলাদেশ। তারপরও স্বস্তি নেই। সুপার ফোরের টিকিট পেতে তিন দলের জন্যই গুরুত্বপূর্ণ এই ম্যাচ। শ্রীলঙ্কা যদি জেতে তাহলে কোনো হিসাব-নিকাষ ছাড়াই শ্রীলঙ্কার সঙ্গে সুপার ফোরে যাবে বাংলাদেশ। আর যদি শ্রীলঙ্কা জিততে না পারে তাহলে তিন দলেরই পয়েন্ট সমান হবে। সেক্ষেত্রে নেট রানরেট হয়ে উঠবে গুরুত্বপূর্ণ।

সবশেষ পরিস্থিতি অনুযায়ী টস জিতে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৯ রান করেছে আফগানিস্তান। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেছেন নবি। খেলেছেন মাত্র ২২ বল। 

এখন শ্রীলঙ্কা ১০১ বা এরচেয়ে বেশি রান করলে আফগানিস্তান আর শ্রীলঙ্কা যাবে পরের রাউন্ডে। আর যদি শ্রীলঙ্কা ১০০ রান বা এরচেয়ে কমে অল আউট হয় তবে আফগানিস্তান আর বাংলাদেশ যাবে পরের রাউন্ডে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়