শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৫, ১০:৪২ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : এল আর বাদল

কাউ‌কে দোষা‌রোপ কর‌বো না, বি‌য়ে করাই হ‌চ্ছে আমার জীবনের সবচেয়ে বড় ভুল: ক্রিকেটার শামি 

স্পোর্টস ডেস্ক :  সম্প্রতি এক টিভি অনুষ্ঠানে আক্ষেপ নিয়ে ভারতের পেসার মোহাম্মদ শামি ব‌লে‌ছেন, আমার জীবনের সবচাইতে বড় ভুল বিয়ের পিঁড়িতে বসা। কাউকে দোষারোপ করতে চাই না, আমার ভাগ্যটাই খারাপ। 

ভারতীয় তারকা এ পেসার মাঠে যেমন আলোচনায় থাকেন দুর্দান্ত পারফরম্যান্সের জন্য, তেমনি বিতর্কিত হয়েছেন তার ব্যক্তিগত জীবন নিয়ে। ২০১৪ সালে মডেল ও অভিনেত্রী হাসিন জাহানের সঙ্গে গাঁটছড়া বাধেন তিনি। তবে, সময়ের সাথে সাথে পারিবারিক কলহের জেরে তাদের বিচ্ছেদ ঘটে ২০১৮ সালে।

বিবাহ বিচ্ছেদের সেই মামলা এখনও লড়ে যাচ্ছেন শামি। ব্যক্তিগত জীবনকে একপাশে রেখে আন্তর্জাতিক ক্রিকেটে সাফল্য ধরে রেখেছেন তিনি। তবে সম্প্রতি এক টিভি অনুষ্ঠান ‘আপ কি আদালতে’ জানিয়েছেন বিয়ে নিয়ে তার না বলা সব কথা।

শামি বলেন, জীবন আমাদের অনেক কিছু শেখায়। স্বীকার করতে কোন অসুবিধা নেই। আমার জীবনের সবচেয়ে বড় ভুল বিয়ে। আমি কাউকে দোষারোপ করতে চাই না। আমার ভাগ্যই খারাপ। সর্বোচ্চ পর্যায়ে খেলার সময় ব্যক্তিগত জীবন নিয়ে ভাবতে হয়েছে। একদিকে বাড়ির পরিস্থিতি সামলানো, অন্যদিকে দেশের হয়ে পারফর্ম করা। এমন পরিস্থিতি প্রচন্ড মানসিক চাপ তৈরি করে।

এসব বিষয় নিয়ে নেটিজেনদের কাছ থেকে অনেক কটুক্তি শুনতে হয়েছে শামিকে। জীবনের কঠিন এই মূহুর্তে সবসময় পাশে পেয়েছেন দলের সতীর্থদের। বিশেষ করে কোহলির কাছ থেকে পরামর্শও নিয়েছেন কীভাবে নিজেকে ঠান্ডা রাখা যায়। দুজনের মধ্যে গড়ে ওঠে সখ্যতাও।

  • সর্বশেষ
  • জনপ্রিয়