শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৮:২৩ রাত
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

একটি মহল চায় না দেশ স্থিতিশীল থাকুক : মঈন খান 

মনিরুল ইসলাম : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী- ২ আসনে দলটির মনোনীত প্রার্থী ড. আব্দুল মঈন খান বলেছেন, লাখো শহীদের রক্তের বিনিময়ে এ দেশ স্বাধীন হয়েছে। হাজারো মানুষের আত্মাহুতির বিনিময়ে ২৪-এ স্বৈরাচার মুক্ত হয়েছে। এ মূল উদ্দেশ্যেই ছিলো বাকস্বাধীনতা এবং একটি স্থিতিশীল বাংলাদেশ। কিন্তু একটি মহল চায় না দেশ স্থিতিশীল থাকুক।

বৃহস্পতিবার দিনব্যাপী নরসিংদীর পলাশ উপজেলার আমদিয়া ইউনিয়নে গণসংযোগ এবং পাঁচদোনায় পৃথক দুটি উঠোন বৈঠকে তিনি এসব কথা বলেন। 

মঈন খান বলেন, বিএনপি একটি জন-নির্ভরশীল দল। কখনই অরাজকতা পরিস্থিতি সৃষ্টি করে এবং ভোট কারচুপি করে রাষ্ট্রক্ষমতায় আসেনি। যাদের গণভিত্তি নেই তারাই অন্ধকার পথ বেছে নেই। সম্প্রতি দুই-একটি দলের কথায় আমি শঙ্কিত। তারা যে ভাষায় প্রতিপক্ষকে ঘায়েল করছেন তা শিষ্টাচারের মধ্যে পড়ে না।

তিনি বলেন, উল্টোপাল্টা বললে ভোট পাওয়া যায় না। ভোট পেতে হলে জনগণের পালস্ বুঝতে হবে। বিএনপি একটি পরিক্ষিত রাজনৈতিক দল। বিএনপি আজকে বাংলাদেশের সবচেয়ে দল একদিনেই হয়নি। গণতন্ত্রের জন্য হাজারও নেতাকর্মী শহীদ হয়েছে, গুম হয়েছে। লাগাতার দেড়যুগ ফেরারী জীবন কাটিয়েছেন। তাই আগে জনগণকে ভালবাসতে শিখুন, মার্জিত ভাষায় কথা বলুন এবং জনগণের বন্ধু হতে চেষ্টা করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়