শিরোনাম
◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি ◈ ট্রাম্পের অকথ্য ভাষায় গালাগাল প্রসঙ্গে নেতানিয়াহুে এবার যা বললেন ◈ মধ্যপ্রাচ্যের যে ১৪ দেশে নতুন সতর্কতা জারি করল যুক্তরাষ্ট্র ◈ বি‌শ্বের নেতৃত্ব নি‌য়ে যুক্তরাস্ট্র, রা‌শিয়া ও চী‌নের ম‌ধ্যে রশি টানাটানি ◈ বিশ্বকাপের প্রস্তু‌তি, ফ্রান্স‌কে হারা‌লো আইভ‌রি কোস্ট, স্পেনকে রুখে দিলো ইরাক ◈ ৩০০ ফিটে ঝটিকা মিছিলের অভিযোগে যুবলীগ নেতা আটক ◈ রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে পদ্মা নদীতে আবারো তলিয়ে গেছে যাত্রীবাহী বাস (ভিডিও) ◈ নতুন সতর্কতায় ‘সুপার এল নিনো’, কোন সংকটে পড়তে পারে বিশ্ব?

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৬, ০৪:২৯ দুপুর
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অন্যায়ের ‘ডকুমেন্ট’ জনসম্মুখে তুলে ধরবেন তাসনিম জারা

নির্বাচিত হলে সৎ থাকা সম্ভব হলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে রাজনৈতিক ‘বড় ভাই’ বা ‘নেতা’দের দাপট থামানো যাবে কিনা—এমন প্রশ্নের জবাবে নিজের অবস্থান স্পষ্ট করেছেন ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা। তিনি বলেছেন, অন্যায়ের ঘটনাগুলোকে পাবলিক রেকর্ডে পরিণত করাই হবে, তার মূল লড়াইয়ের পথ।

বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্টে তিনি এ কথা বলেন।

তাসনিম জারা লিখেছেন, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য সবসময় পেশিশক্তির প্রয়োজন হয় না; প্রয়োজন হয় অন্যায়ের রাজনৈতিক মূল্য বাড়িয়ে দেওয়া। 

তিনি লেখেন, যারা দাপট দেখাতে অভ্যস্ত, তারা সবচেয়ে বেশি ভয় পায় পাবলিক এক্সপোজারকে। কোনো অন্যায়ের ঘটনা নিখুঁতভাবে ডকুমেন্ট করে জনসম্মুখে তুলে ধরা হলে রাজনৈতিক দলগুলো নিজেরাই বাধ্য হয় তাদের কর্মীদের নিয়ন্ত্রণে রাখতে।

তাসনিম জারা বলেন, এই কাজ করার জন্য প্রয়োজনীয় দুটি গুরুত্বপূর্ণ হাতিয়ার তার আছে। 

প্রথমত, এভিডেন্স কিভাবে সঠিকভাবে সংগ্রহ ও উপস্থাপন করতে হয়—সে বিষয়ে তার প্রাতিষ্ঠানিক শিক্ষা ও অভিজ্ঞতা রয়েছে। দ্বিতীয়ত, কোনো ভায়া মিডিয়া ছাড়াই মুহূর্তের মধ্যে কোটি মানুষের কাছে সত্য পৌঁছে দেওয়ার মতো শক্তিশালী প্ল্যাটফর্ম তার রয়েছে।

তিনি আরও লেখেন, আমরা অন্যায়ের ঘটনাগুলোকে পাবলিক রেকর্ডে পরিণত করব। পেশিশক্তি দিয়ে সাময়িক দাপট দেখানো যেতে পারে, কিন্তু তথ্য ও জনমতের মাধ্যমে যে সামাজিক চাপ তৈরি করা সম্ভব, তা উপেক্ষা করার ক্ষমতা কোনো রাজনৈতিক দলেরই নেই। দুনিয়ার সবচেয়ে নির্মম স্বৈরশাসকরাও তা পারেনি। উৎস: যুগান্তর।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়