শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ২৮ জানুয়ারী, ২০২৬, ০৬:৪৪ বিকাল
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

১৯ বছর পর  কাল রাজশাহী, নওগাঁ ও বগুয়া যাবেন তারেক রহমান 

মনিরুল ইসলাম: দীর্ঘ ১৯ বছর পর দেশের উত্তরাঞ্চলে দলীয় কর্মসূচিতে অংশ নিতে কাল বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) ঢাকা থেকে রাজশাহী যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফরের প্রথম পর্বে তিনি রাজশাহীতে আয়োজিত সমাবেশে অংশ নেবেন। এরপর সেখান থেকে নওগাঁয় গিয়ে দলীয় জনসভায় যোগ দিবেন।

রাজশাহী ও নওগাঁর কর্মসূচি শেষ করে তারেক রহমান যাবেন বগুড়ায়। সেখানে তিনি বগুড়া-৬ (সদর) আসনে নির্বাচনী প্রচারের অংশ নেবেন। পাশাপাশি জেলা বিএনপির উদ্যোগে শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে ভাষণ  দিবেন। 

দলীয় সূত্রে জানা গেছে, এই সফরকে কেন্দ্র করে  বগুড়ায় প্রস্তুতি জোরদার করেছে জেলা বিএনপি। রোববার দলটির জেলা নেতারা আলতাফুন্নেছা খেলার মাঠ পরিদর্শন করেন। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টামণ্ডলীর সদস্য মাহবুবর রহমান, সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদার লালুসহ অন্য নেতারা।

উল্লেখ্য, এর আগে গত ১১ জানুয়ারি বগুড়া সফরের কথা থাকলেও নির্বাচন কমিশনের অনুরোধে তখন তারেক রহমানের সেই কর্মসূচি বাতিল করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়