শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২৬, ১২:৪৪ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০১:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহের পথে তারেক রহমান

মনিরুল ইসলাম : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারের অংশ হিসেবে  আজ মঙ্গলবার ময়মনসিংহে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। এদিন জেলা সার্কিট হাউস মাঠে বেলা ২ টা ৩০ মিনিটে আয়োজিত নির্বাচনি সমাবেশে ভাষণ দেবেন তিনি। মঙ্গলবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে গুলশানের বাসভবন ছাড়ে তার গাড়িবহর।

তারেক রহমানের সফরসূচির কথা  বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন গতকাল জানিয়েছেন।

সফরসূচি অনুযায়ী, ময়মনসিংহের সমাবেশ শেষে যাত্রাপথে বিএনপির চেয়ারম্যান আরো দুটি নির্বাচনি জনসভায় অংশ নেবেন। সন্ধ্যা ৬টায় গাজীপুরের রাজবাড়ি মাঠে আর সন্ধ্যা ৭টায় উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে অনুষ্ঠিত জনসভায় বক্তব্য দেবেন।

দিনের কর্মসূচি শেষে রাত ৮টায় গুলশানস্থ নিজ বাসভবনে পৌঁছাবেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান।

এদিকে, তার ময়মনসিংহ,  গাজীপুর ও উত্তরায় আগমন উপলক্ষে নেতা- কর্মীরা উচ্ছাসিত। গত কাল থেকে তারা প্রস্তুতি নিয়েছে দলে দলে নির্বাচনী জনসভায় যোগদিনে। চাঙ্গা এলাকায় সাধারণ ভোটাররাও জানিয়েছে স্থানীয় নেতারা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়