শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ২৪ জানুয়ারী, ২০২৬, ০২:২১ দুপুর
আপডেট : ১৬ মে, ২০২৬, ১০:০০ দুপুর

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জামায়াত নেতার বক্তব্যকে অপকৌশল আখ্যা, ভারতের সঙ্গে চুক্তির অভিযোগ নাকচ বিএনপির

মনিরুল ইসলাম: বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন। একটি রাজনৈতিক দলের প্রভাবশালী একজন নেতা ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে যে দাবিটি করেছেন, তা সম্পূর্ণরূপে অপপ্রচার বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।

আজ শনিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর গুলশানের বিএনপির কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি।

গত বৃহস্পতিবার জামায়াতের এক নির্বাচনী সভায় প্রতিদ্বন্দ্বী দলের প্রধান (বিএনপিকে উদ্দেশ করে) ভারতের সঙ্গে তিনটি শর্তে চুক্তি করেছেন—এমন খবর পত্রিকায় প্রকাশিত হয়েছে বলে মন্তব্য করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

জামায়াত নেতার এই মন্তব্য প্রসঙ্গে প্রেস ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে মাহদী আমিন বলেন, ‘একটি রাজনৈতিক দলের খুব প্রভাবশালী একজন নেতা ভারতের সঙ্গে চুক্তির বিষয়ে যে দাবিটি করেছেন, তিনি একটি মিডিয়ার কথা বলেছেন, স্বাভাবিকভাবে তার সপক্ষে তিনি কোনো প্রমাণ উপস্থাপন করতে পারেননি। কোনো প্রমাণ উপস্থাপন করতে পারবেনও না।’

তারেক রহমানের উপদেষ্টা আরও বলেন, ‘যে তথ্য মিডিয়ায় এসেছে বলে তিনি দাবি করেছেন, সেটির ন্যূনতম কোনো বাস্তবতা নাই। ন্যূনতম কোনো সত্যতা নাই। তাহলে কি আমরা বলতে পারি যে বিতর্ক তৈরি করার জন্য এটি একটি রাজনৈতিক অপকৌশল? আর যদি উনাকে ভুল তথ্য প্রদান করা হয় বা বিভ্রান্তি ছড়ানোর জন্য করা হয়, তাহলে কি সেটা উনার অজ্ঞতা?’

চেয়ারম্যানের এই উপদেষ্টা বলেন, ‘আমরা মনে করি, এটা অপকৌশল বা অজ্ঞতা যেটিই হোক, ভারতের সঙ্গে বিএনপির চুক্তির বিষয়ে যেসব কথা বলা হচ্ছে, তা সম্পূর্ণরূপে অপপ্রচার। আমরা গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বলতে সেটাই বলছি, যেখানে ইতিবাচক রাজনীতি হবে। কোনো অপপ্রচার, অপকৌশল, অপরাজনীতি সেটা হওয়া উচিত না। কারণ, বিএনপির রাজনীতি মানেই তো বাংলাদেশপন্থী রাজনীতি। আমাদের নেতা তারেক রহমানের যে রাজনীতি, সেখানে সবার আগে বাংলাদেশ। বাংলাদেশের স্বার্থ, বাংলাদেশের সার্বভৌমত্ব জনগণের ক্ষমতায় প্রতিষ্ঠিত করার জন্য সবার আগে প্রতিবাদ করেছিল বিএনপি। রাজপথে নেমে এসেছিল বিএনপি।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়