শিরোনাম
◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও ◈ স্বামী-সন্তান কানাডা প্রবাসী, সেই মিরপুরেই মিলল আরেক নারীর অর্ধগলিত মরদেহ

প্রকাশিত : ২৩ জানুয়ারী, ২০২৬, ১০:৫৯ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : এল আর বাদল

কেউ কা‌রো দোষারোপ, করবে না, অথচ বিএনপি-জামায়াত প্রচারণা শুরু করলো একে অপ‌রের সমা‌লোচনা ক‌রে

এল আর বাদল : সরাসরি না হলেও অনেকটা পাল্টাপাল্টি অভিযোগের মধ্য দিয়েই শুরু হলো বিএনপি ও জামায়াতে ইসলামীর নির্বাচনী প্রচারণা।

মধ্যপ্রাচ্যসহ দেশের বিভিন্ন জায়গায় এনআইডি কার্ড ও মোবাইল নম্বর নিয়ে নারীদের ‘একটি দল বিভিন্ন ভাবে বিভ্রান্ত করছে’ বলে অভিযোগ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

কোনো দলের নাম উল্লেখ না করলেও মি. রহমানের সমালোচনায় ইঙ্গিত রয়েছে। তিনি বলেছেন, “আমরা দেখেছি গত ১৫ বছর ১৬ বছর জনগণের ভোট ডাকাতি হয়েছে, এখন এই দেশে বর্তমানে আরেকটি রাজনৈতিক দল তারা এই ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে,। ---- বি‌বি‌সি বাংলা

এছাড়াও তিনি বলেন “নির্বাচনের আগেই একটি দল এই দেব, ওই দেব বলছে, টিকিট দেব বলছে। যেটার মালিক মানুষ না, সেটার (দেওয়ার) কথা যদি সে বলে, তাহলে এক তো শিরক হচ্ছে, সবকিছুর ওপরে আল্লাহর অধিকার। তারা আগেই তো আপনাদের ঠকাচ্ছে, নির্বাচনের পরে তাহলে কেমন ঠকান ঠকাবে বোঝেন এবার।

যদিও তিনদিন আগে একটি অনুষ্ঠানে তারেক রহমান বলেছিলেন দোষারোপের রাজনীতি নয়, মানুষকে ভালো রাখার রাজনীতি করতে হবে। “দোষারোপের রাজনীতি করলে মানুষের পেট ভরবে না,” ভার্চুয়ালি একটি অনুষ্ঠানে যোগ দিয়ে বলেছিলেন তিনি।

অন্যদিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর শফিকুর রহমান আজকের সমাবেশে “আমি কারো সমালোচনা করতে চাই না” বললেও অনেকটা ইঙ্গিতপূর্ণ বক্তব্য রাখেন।

দলটির জনসভায় তিনি বলেন “ফ্যাসিবাদ এখন যদি নতুন কোনো জামা পরে সামনে আসে, পাঁচ আগস্ট যে পরিণতি হয়েছিল, সেই নতুন জামা পরা ফ্যাসিবাদের একই পরিণতি হবে”।

বিগত তিনটি নির্বাচনের প্রসঙ্গ তুলে তিনি সমাবেশে বলেন “আপনারা কি নতুন কোনো ভোট ডাকাত দেখতে চান? আমরা নতুন কোনো ভোট ডাকাত দেখতে চাই না।”

এছাড়া "চাঁদাবাজি, দখল বাণিজ্য, মামলাবাজি, দুর্নীতি, সন্ত্রাস, পাথর মেরে লোক হত্যা, গাড়ি চাপা দিয়ে লোক হত্যা, এগুলো থেকে যারা নিজের কর্মীকে বিরত রাখতে পারবে, আশা করি আগামীর বাংলাদেশ তারা জনগণকে উপহার দিতে পারবে” বলেন তিনি।

‘দোষারোপ,’‘সমালোচনা’ করতে না চেয়েও সেভাবেই প্রচারণা শুরু করলো বিএনপি-জামায়াত

  • সর্বশেষ
  • জনপ্রিয়