শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ২২ জানুয়ারী, ২০২৬, ১০:৫১ দুপুর
আপডেট : ২৪ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

আজ নির্বাচনী মাঠে নামছেন তারেক রহমান, ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলাম

মনিরুল ইসলাম: টানা দেড় দশকের রাজনৈতিক স্থবিরতা কাটিয়ে আজ থেকে দেশজুড়ে শুরু হচ্ছে ভোটের উৎসব। বৃহস্পতিবার দুপুর থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণায় নামছেন প্রার্থীরা। চায়ের দোকান থেকে শুরু করে পাড়া-মহল্লা—সর্বত্র এখন একটাই আলোচনা, ‘ভোট আর ভোট’।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু করবেন। একই দিন থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানও দেশব্যাপী নির্বাচনী প্রচারণায় অংশ নেবেন।

অন্যদিকে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের নেতৃত্বে দলটি আজ সকালে জাতীয় তিন নেতা ও শহীদ হাদীর কবর জিয়ারতের মাধ্যমে তাদের নির্বাচনী গণসংযোগ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই আচরণবিধি প্রতিপালনে কঠোর অবস্থানে রয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ইতোমধ্যে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে ৭৫ জন প্রার্থীকে শোকজ ও সতর্কবার্তা পাঠানো হয়েছে এবং সামারি ট্রায়ালের মাধ্যমে ৭ জন প্রার্থীকে জরিমানা করা হয়েছে। নির্বাচনী মাঠে সার্বক্ষণিক নজরদারিতে রয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ইলেকটোরাল ইনকোয়ারি কমিটির সদস্যরা। প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৮টা পর্যন্ত মাইকিং করার অনুমতি দেওয়া হয়েছে।

ঢাকা-১৭ আসনে বিএনপি প্রার্থী তারেক রহমানের প্রধান সমন্বয়ক আব্দুস সালাম আজ বিকেল ৪টায় মহাখালী বৈশাখী টেলিভিশনের সামনে থেকে প্রচারণা শুরু করবেন।
ঢাকা-৮ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস আজ বেলা ১১টায় শান্তিবাগে উঠান বৈঠকের মাধ্যমে প্রচারণা শুরু করবেন। এছাড়া সারা দেশে নিজ নিজ সংসদীয় আসনে বিএনপির প্রার্থীরাও প্রচার কার্যক্রমে অংশ নেবেন।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ২৪ হাজার ৭১৮ জন। সারা দেশে মোট ভোটকেন্দ্র রয়েছে ৪২ হাজার ৭৮৯টি, যার মধ্যে ১৩টি অস্থায়ী কেন্দ্র। ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি এবং গোপন কক্ষের সংখ্যা ৪ লাখ ৩১ হাজার ২০৮টি।

আগামী ১২ ফেব্রুয়ারি ব্যালট পেপারের মাধ্যমে জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দীর্ঘ সময় পর সব রাজনৈতিক দলের অংশগ্রহণে অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে উঠতে পারে।

এই নির্বাচনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঢাকা–১৭ আসনে ১০ জন এবং বগুড়া–৬ আসনে ৪ জন প্রতিদ্বন্দ্বীর মুখোমুখি হচ্ছেন। জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ঢাকা–১৫ আসনে ৭ জনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম ঢাকা–১১ আসনে ৮ জন প্রার্থীর সঙ্গে লড়ছেন। স্বতন্ত্র প্রার্থী তাসনিম জারা ঢাকা–৯ আসনে ১১ জনের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এনসিপির নাসীরুদ্দীন পাটওয়ারী ঢাকা–৮ আসনে বিএনপির মির্জা আব্বাসসহ মোট ১০ জন প্রার্থীর বিপক্ষে লড়ছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়