শিরোনাম
◈ গুলশানে দুটি স্পা সেন্টারে পুলিশের অভিযান, ২৮ জন আটক ◈ হাদি হত্যা মামলায় জাবেরকে বাদী করার কারণ জানতে চান বোন মাসুমা ◈ বাজেট অধিবেশন ঘিরে সংসদ ভবন এলাকায় আগ্নেয়াস্ত্র বহন ও মিছিল-সমাবেশ নিষিদ্ধ ◈ এশিয়ান গেমস ক্রিকে‌টে বাংলা‌দেশসহ ১০ দল চূড়ান্ত, অ‌ক্টোব‌রে খেলা হ‌বে জাপা‌নে  ◈ গ‌্যাংস্টার দাউদ ইব্রাহিমের হুম‌কি‌তে আ‌মি প্রস্রাব ক‌রে দেই, আইপিএলের ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন ললিত মো‌দি ◈ আগস্টে ইউপি নির্বাচনের তফসিল, আচরণবিধিতে আসছে বড় পরিবর্তন ◈ হামে ও উপসর্গে মৃত্যু বেড়ে ৬১০, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৫ শিশুর ◈ পাহাড়ি অঞ্চলে সফল আর্লি ওয়ার্নিং মডেল: আগাম সতর্কবার্তায় কমছে প্রাণহানি, ভূমিধস মোকাবিলায় নতুন আশার আলো ◈ মার্কিন ভিসা আবেদনকারীদের সোশ্যাল মিডিয়া প্রোফাইল ‘পাবলিক’ রাখার নির্দেশ দিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস ◈ মিথ্যা কাহিনি ও জাল কাগজে অ্যাসাইলাম, হাজারো আবেদন বাতিলের হুঁশিয়ারি

প্রকাশিত : ২১ জানুয়ারী, ২০২৬, ০৬:১৭ বিকাল
আপডেট : ২২ মে, ২০২৬, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপিতে যোগ দিলেন সাবেক তথ্য প্রতি মন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ

মনিরুল ইসলাম: বিএনপিতে যোগ দিয়েছেন সাবেক তথ্য প্রতি মন্ত্রী অধ্যাপক আবু সাইয়িদ।বুধবার বিকালে গুলশানে চেয়ারম্যানের কারযালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে বিএনপিতে যোগ দেন তিনি।

এর আগে গতকাল অধ্যাপক আবু সাইয়িদ বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সাথে দেখা করেন। 

অধ্যাপক আবু সাইয়িদ বাংলাদেশ সংবিধান প্রণয়ন কমিটির সদস্য ছিলেন। তিনি পাবনা-১ আসনে ১৯৭৩ সালে  প্রথম সংসদে এবং ১৯৯৬ সালে সপ্তম সংসদ নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি ১৯৯৬ সালে শেখ হাসিনার সরকারের তথ্য প্রতিমন্ত্রী ছিলেন।

এছাড়া অধ্যাপক সাইয়িদ ১৯৯১ সালে পঞ্চম সংসদে বাকশালের প্রার্থী, ২০০১ সালে অষ্টম সংসদে আওয়ামী লীগের প্রার্থী, ২০১৪ সালে দশম সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এবং ২০১৮ সালের একাদশ সংসদ নির্বাচনে গণফোরাম থেকে প্রার্থী হয়ে পরাজিত হন।

অধ্যাপক আবু সাইয়িদ জানান, পাবনা-১ আসনে প্রার্থী হয়েছে স্বতন্ত্র হিসেবে। নির্বাচনে প্রার্থী হয়েছি। দল বললে নির্বাচনে থাকবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়