শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০২ জানুয়ারী, ২০২৬, ০৭:১৩ বিকাল
আপডেট : ২১ এপ্রিল, ২০২৬, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি নেতা এ্যানির বছরে আয় ৪৭ লাখ টাকা: স্ত্রীর আয় ২৩ লাখ 

জহিরুল ইসলাম শিবলু, লক্ষ্মীপুর প্রতিনিধি: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-৩ (সদর) আসনে বিএনপির প্রার্থী ও দলটির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি পেশায় একজন ব্যবসায়ী। তার সম্পদের পরিমাণ ৩ কোটি ৯০ লাখ ৩১ হাজার ৬৭ টাকা এবং বছরে আয় ৪৭ লাখ ৩৬ হাজার ৫৪ টাকা। তার সহধর্মিনীর সম্পদের পরিমাণ ৩ কোটি ৪ লাখ ৭৯ হাজার ৬৭ টাকা এবং বছরে আয় ২৩ লাখ ১ হাজার ৩৬৮ টাকা।

এ্যানি চৌধুরী লক্ষ্মীপুর-৩ আসনের সাবেক দুবারের সংসদ সদস্য। তিনি জেলা বিএনপির আহ্বায়ক। লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ এলাকার মৃত বশির উল্লাহ চৌধুরীর ছেলে এ্যানি চৌধুরী।

নাটোরের চার সংসদীয় আসন: ভাই-বোন ও স্বামী-স্ত্রীসহ ২৮ প্রার্থী বৈধ সবশেষ নির্বাচনী হলফনামায় এ্যানি চৌধুরী উল্লেখ করেন, তিনি চৌধুরী এসএস কোম্পানি, রি রয়েল প্রোপার্টিজ ও মেসার্স বিইউ চৌধুরী অটো ফ্লাওয়ার মিলসের  স্বত্বাধিকারী। এছাড়া তিনি রাইট গার্মেন্টস লিমিটেড, এগ্রো এনার্জি (প্রা.) লিমিটেড ও টিপ্পানি মার্বেল বিডি লিমিটেডের পরিচালক। তিনি পূর্বেও এসব ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।

তার স্ত্রী পারভীন আক্তার চৌধুরীও পেশায় ব্যবসায়ী। তিনি সাবরান এসএস কোম্পানির স্বত্বাধিকারী ও ইনবিল্ড রিয়েল এস্টেট লিমিটেডের পরিচালক। এছাড়া সৈয়দ ট্রেজার্স বাদার্স লিমিটেড ও ঢাকা হাইড এন্ড স্কিন লিমিটেডের শেয়ারহোল্ডার পারভীন আক্তার।

হলফনামা থেকে জানা যায়, এ্যানি চৌধুরীর নামে ৬০টি মামলা রয়েছে। এরমধ্যে কয়েকটি মামলায় তিনি খালাস পেয়েছেন। কয়েকটি মামলায় তাকে অব্যাহতি, হাইকোর্টের নির্দেশে কার্যক্রম স্থগিত ও কয়েকটি মামলা বিচারাধীন।

হলফনামায় এ্যানির অস্থাবর সম্পদ উল্লেখ করা হয়, মনোনয়নপত্র দাখিলের দিন এ্যানি চৌধুরীর কাছে ৯৬ হাজার ৭৮১ টাকা ছিল। স্ত্রীর কাছে ছিল ১ লাখ ৩২ হাজার ২০৯ টাকা। এ্যানির ঢাকা ব্যাংক হিসাবে প্রায় ৩০ লাখ ৮৫ হাজার ৫১৯ টাকা, এনসিসি ব্যাংক (ব্যবসায়িক প্রতিষ্ঠান রি রয়েল প্রোপার্টিজ) হিসাবে প্রায় ১১ লাখ ৫১ হাজার ১৬১ টাকা, মার্কেন্টাইল ব্যাংক (ব্যবসায়িক প্রতিষ্ঠান চৌধুরী এসএস কোম্পানি) হিসাবে প্রায় ৩ কোটি ৬১ লাখ ৬৩০ টাকা, মার্কেন্টাইল ব্যাংকে ব্যক্তিগত হিসাবে ২৯ হাজার ৪৭৪ ও অগ্রণী ব্যাংকে ২০ লাখ টাকা রয়েছে।

রাইট গার্মেন্টস লিমিটেডে ৯০ হাজার টাকা, টিপ্পানি মার্বেল বিডি লিমিটেডে ২ লাখ টাকা, এগ্রো এনার্জি (প্রা.) লিমিটেডে ৫ লাখ টাকার শেয়ার রয়েছে।

তার নিজের মালিকানাধীন বিজনেস ক্যাপিটেলে ৩১ লাখ ৭১ হাজার ৪১০ টাকা রয়েছে। এ্যানি চৌধুরীর প্রায় ৬১ লাখ ৭৬ হাজা টাকা মূল্যের একটি টয়োটা ল্যান্ড ক্রুজার স্টেশন ওয়াগার জিএক্স গাড়ি রয়েছে। বিবাহকালীন উপহার হিসেবে প্রাপ্ত প্রায় ১২০ তোলা স্বর্ণ আছে এবং স্ত্রীর রয়েছে ৩০ তোলা স্বর্ণ।

এছাড়া, ১ লাখ টাকার ইলেকট্রিক পণ্য, ২ লাখ টাকার আসবাবপত্র রয়েছে। তিনি ১ কোটি ৪২ লাখ টাকা আর্থিক লোন প্রদান করেছেন। তিনি ১০ লাখ টাকা দিয়ে বোট ক্লাবের ও ১ লাখ টাকা দিয়ে নোয়াখালী ক্লাবে মেম্বারশীপ গ্রহণ করেন। উল্লেখিত সম্পদের অর্জনকালীন মূল্য প্রায় ৩ কোটি ২৫ লাখ ২৭ হাজার ৫৭১ টাকা। যার বর্তমান মূল্য প্রায় ৫ কোটি ৩৬ লাখ ৪৫ হাজার ৫৭১ টাকা।

স্থাবর সম্পত্তিতে উল্লেখ করা হয়, এ্যানি চৌধুরীর প্রায় ৪০ লাখ টাকার জমি রয়েছে। লক্ষ্মীপুরে পৈত্রিক সূত্রে প্রাপ্ত পায় ১২৭ শতাংশ জমি রয়েছে। তার নামে রাজধানীর বনানী মডেল টাউনে ৫০ লাখ টাকা মূল্যের ৫ কাঠা জমি, তেজগাঁও শিল্প এলাকায় ১০ লাখ টাকা মূল্যে ৫ কাঠা জমি আছে। তার লক্ষ্মীপুরে নির্মাণাধীন একটি আবাসিক ভবনের ১/৬ অংশ মালিকানা (মূল্য- ৯ লাখ ১৬ হাজার ১৮৯ টাকা) রয়েছে। তেজগাও বাণিজ্যিক এলাকায় ৯ লাখ ৯০ হাজার টাকা মূল্যের ৩৬০০ স্কয়ার ফুটের একটি গোডাউন রয়েছে। ১ লাখ ২৫ হাজার টাকার বিনিয়োগ রয়েছে বাকুশা হকার্স মার্কেট সমবায় সমিতিতে। উল্লেখিত সম্পদের অর্জনকালীন মূল্য ১ কোটি ৪২ লাখ ৩৯ হাজার ৫৯৯ টাকা।

হলফ নামায় দায় উল্লেখ করা হয়, মার্কেন্টাইল ব্যাংকে ব্যক্তিগত দুটি হিসাবের ক্রেডিট কার্ডের ২৪ হাজার ৪১২ টাকা, ব্যক্তিগত ঋণ ৩০ লাখ টাকা, জমি ও গোডাউন ভাড়ার থেকে ৭ লাখ ৪০ হাজার টাকা দায় রয়েছে। স্ত্রীর নামে ১ কোটি ৯৮ লাখ ৩৬ হাজার ২০৮ টাকা ব্যবসায়িক ও ১৩ লাখ ৬৫ হাজার ৬২৮ টাকা কার লোন রয়েছে। তার মার্কেন্টাইল ব্যাংকের দুটি হিসাবে ২ লাখ ২৭ হাজার ২৮২ টাকা দায় রয়েছে। তার ব্যক্তিগত লোন রয়েছে ১ কোটি ৪৬ লাখ ৮০ হাজার টাকা এবং জমি বিক্রির অগ্রিম ১ কোটি টাকা দায় রয়েছে।

এ্যানি চৌধুরীর স্থাবর সম্পত্তি থেকে বছরে ৩০ লাখ ৫৫ হাজার ৮১০ টাকা, ব্যবসায় থেকে ১৬ লাখ ৬৩ হাজার ৬৫২ টাকা, ব্যাংক আমানত ১৬ হাজার ৫৯২ টাকা, উত্তরাধিকার সূত্রে পাওয়া জমি বিক্রি থেকে আয় ৩৫ লাখ ৯২ হাজার ৬৫৪ টাকা। তার সম্পদে পরিমাণ ৩ কোটি ৯০ লাখ ৩১ হাজার ৬৭ টাকা এবং তার বছরে আয় ৪৭ লাখ ৩৬ হাজার ৫৪ টাকা। তিনি সবশেষ ৯ লাখ ৮৬ হাজার ৫৮ টাকা এবং তার স্ত্রী ৩ লাখ ২০ হাজার ৩৪২ টাকা আয়কর দিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়