শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ১২:২৯ দুপুর
আপডেট : ০২ জুন, ২০২৬, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

তার সেই মহান উক্তি ‘দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই’ (ভিডিও)

‘দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই। দেশই হলো আমার ঠিকানা। এই দেশ, এই দেশের মাটি ও মানুষই আমার সবকিছু।’—২০১৫ সালে লন্ডনের এক অনুষ্ঠানে কথাগুলো বলেছিলেন খালেদা জিয়া।

কেন বলেছিলেন সেদিন এইকথা ?

কারণ, ২০০৭ সালের সেনাসমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে যখন ‘মাইনাস টু’ ফর্মুলা কার্যকর করার চেষ্টা চলছিল, তখন তাঁকে দেশ ছাড়ার জন্য প্রচণ্ড চাপ দেওয়া হয়। তৎকালীন সরকার তাঁকে সপরিবারে বিদেশে পাঠানোর সব ব্যবস্থা চূড়ান্ত করেছিল। কিন্তু তৎকালীন এই বিরোধীদলীয় নেত্রী দৃঢ় কণ্ঠে বলেছিলেন, ‘বিদেশে আমার কোনো ঠিকানা নেই। মরলে এ দেশের মাটিতেই মরব।’

১৯৮১ সালে স্বামী জিয়াউর রহমানের মৃত্যুর পর রাজনীতিতে খালেদা জিয়ার পদার্পণ ছিল কণ্টকাকীর্ণ। ১৯৮২ সালে এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে রাজপথের আন্দোলন থেকে শুরু করে ১৯৯১ সালে দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়া—সবখানেই তাঁর মূল শক্তি ছিল জনগণের আস্থা।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল ৬টার দিকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। দেশের মাটিতেই মারা গেলেন।  

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়