শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ৩০ ডিসেম্বর, ২০২৫, ০১:২৪ রাত
আপডেট : ৩০ মে, ২০২৬, ০৪:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

স্ত্রীকে নিয়ে মির্জা ফখরুলের আবেগঘন ফেসবুক পোস্ট

স্ত্রী রাহাত আরা বেগমকে নিয়ে ফেসবুকে আবেগঘন পোস্ট দিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পোস্টে তিনি লিখেছেন, যে মানুষটি আমাকে সবচেয়ে বেশি সাহস দিয়েছে, আমার দুই মেয়েকে মানুষের মতো মানুষ করেছে, তিনি আমার স্ত্রী। আজ তাকে পাশে রেখে, আমার নেতাকর্মীদের নিয়ে নোমিনেশন পেপার সাবমিট করলাম। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। সোমবার (২৯ ডিসেম্বর) রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ কথা লিখেন তিনি। 

ফেসবুক পোস্টে মির্জা ফখরুল আরও লেখেন, আমি রাজনীতি করছি ছাত্রাবস্থা থেকে। আমার রাজনীতির একটাই লক্ষ্য ছিল এবং আছে—সাধারণ মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন। এ লক্ষ্যে নিজের পরিবার রেখে ঠাকুরগাঁও এ থেকে মানুষের জন্য কাজ করেছি। আমার নিয়ত আল্লাহ জানেন এবং তিনি সর্বশ্রেষ্ঠ বিচারক। তবে আমার এ দীর্ঘ রাজনৈতিক যাত্রায় আমার যা কিছু অর্জন, তা আপনাদের সমর্থনে ও দোয়ায় এবং আল্লাহর রহমতে। 

ঠাকুরগাঁও-১ আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জেলা রিটার্নিং অফিসার ইশরাত ফারজানের কাছে মনোনয়নপত্র জমা দিয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসন কার্যালয় প্রাঙ্গণে সাংবাদিকদের মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের জনগণ ভোটাধিকার ফিরে পেতে চায়। তিনি বলেন, এই নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই নির্বাচনের মাধ্যমে দেশে একটি উদার গণতান্ত্রিক ব্যবস্থা প্রতিষ্ঠা করা হবে কি না, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে হবে এবং আমরা তা প্রতিষ্ঠা করতে চাই।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়