শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২৯ ডিসেম্বর, ২০২৫, ০১:৫১ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০৮:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

নয়াপল্টনে যাচ্ছেন তারেক রহমান, নিরাপত্তা ব্যবস্থা জোরদার

মনিরুল ইসলাম : নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আজ বেলা ৩ টা নাগাদ যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমনের খবর পেয়ে দলীয় নেতা-কর্মীরা নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জমা হচ্ছে। সময় গড়ানোর সাথে সাথে ভিড় বাড়ছে। শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তুলেছেন উক্ত এলাকা। 

এরই সাথে তারেক রহমানের নিরাপত্তায় যারা জড়িত তারা এসে হাজির হচ্ছেন। ডগ স্কোয়াড দিয়ে পার্টি অফিসের দ্বিতীয় তলায় তল্লাসী চালাচ্ছেন। দ্বিতীয় তলায় তারেক রহমান তার অফিসে বসবেন। এই তলায়ই রয়েছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া অফিস।

ইতোমধো বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী এসে পৌছেছেন বলে মিডিয়া সেল থেকে জানানো হয়। 

এ প্রসঙ্গে বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বলেন, আশা করছি, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আজ (সোমবার) দুপুরের পর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যাবেন। কার্যালয়ের দ্বিতীয় তলায় তারেক রহমানের জন্য একটি চেম্বার প্রস্তুত করা হয়েছে।

এর আগে, গতকাল রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অফিস করেন তারেক রহমান।

  • সর্বশেষ
  • জনপ্রিয়