শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৫:২১ বিকাল
আপডেট : ২৯ মে, ২০২৬, ০৯:০০ সকাল

প্রতিবেদক : মনিরুল ইসলাম

যে কোন মূল্যে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে : তারেক রহমান

মনিরুল ইসলাম: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যে কোন মূল্যে দেশের আইন শৃঙ্খলা রক্ষা করতে হবে। মায়ের জন্য দেশবাসীর কাছে দোয়া চাইলেন। 

তিনি বলেন, দেশের মানুষের জন্য আমার পরিকল্পনা আছে। দেশ গড়তে হলে সবাইকে শান্ত থাকতে হবে।

আজ আমাদের সামনে সময় এসেছে সকলে মিলে দেশ গড়ার। এদেশে মুসলিম, হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান অনেকে বাস করেন, তাদের সবাইকে নিয়ে আমরা একটি শান্তিপূর্ণ দেশ গড়তে চাই।

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে আসার পর দেওয়া প্রথম ভাষণে তারেক রহমান এসব কথা বলেন।

রাজধানীর ৩০০ ফিট এলাকায় স্থাপিত অভ্যর্থনা  মঞ্চে উঠে প্রথম দেশের মাটিতে দাঁড়িয়ে ভাষণ দিলেন এই তরুণ নেতা। বেলা ৩ টা ৫১ মিনিটে মঞ্চে উঠেন। হাত নেড়ে উপস্থিত নেতা- কর্মীদের শুভেচ্ছা জানান। করতালি দিয়ে তারা জবাব দেন। 

১৬ মিনিটের বক্তব্যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান  বলেছেন, প্রথমেই রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। মহান রাব্বুল আলামিনের দোয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি।

জাতির উদ্দেশে বক্তব্য শেষে তারেক রহমান তার মা খালেদা জিয়াকে দেখতে যাবেন এভারকেয়ার হাসপাতালে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়