শিরোনাম
◈ ‘মোদি আর এক বছরও টিকবেন না’, জরুরি অবস্থা জারি হতে পারে : রাহুল গান্ধী ◈ জাপা‌নের ভা‌র্ডিকে হারিয়ে এশিয়ার সেরা উত্তর কো‌রিয়ার ক্লাব! কিমের সঙ্গে নাচলেন ফুটবলাররা ◈ কারামুক্ত আইভীর বাড়ির সামনে সিসি ক্যামেরা, নজরদারিতে পুলিশ ◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার

প্রকাশিত : ২৫ নভেম্বর, ২০২৫, ০১:৩০ রাত
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আমাদের উচিত, একে অপরকে সাহায্য করা—‘প্রথম বক্তব্যে’ তারেক রহমানের কন্যা জাইমা (ভিডিও)

রাজনীতিতে সরাসরি যুক্ত না হলেও এই প্রথম প্রবাসীদের ভোটার বিষয়ক একটি দলীয় সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যা জাইমা রহমানকে বক্তব্য দিতে দেখা গেছে। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ওই বক্তব্যে তিনি দলের সদস্যদের একে অপরের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

রোববার (২৩ নভেম্বর) প্রবাসীদের ভোট কার্যক্রম নিয়ে ইউরোপের বিভিন্ন দেশের প্রতিনিধিদলের সঙ্গে ভার্চুয়াল ওই সভাটি অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশ থেকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য মাহবুব উদ্দিন খোকন, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও মিডিয়া সেলের আহ্বায়ক মওদুদ হোসাইন আলমগীর পাভেল যুক্ত ছিলেন।

৩৯ সেকেন্ডের ভিডিওতে জাইমা রহমান উপস্থিত সবাইকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘সবাইকে ধন্যবাদ। এত করে যে আপনারা সবাই এসেছেন, এত কাজ যে করেছেন। আপনারাদের চিন্তাভাবনায় কী অসুবিধা-সুবিধা, এটাও বললেন। কয়েকটি বিষয়ের ব্যাপারে আলাপ করা হয়েছে। রিজভী (রুহুল কবির রিজভী) আংকেলও নোট নিয়েছেন; পাভেল আংকেলও (মওদুদ হোসেন পাভেল)। আমরা হয়তো সেন্ট্রালি দেখি কতটুকু করতে পারি।

‘অবশ্যই কাজটা যেন এগিয়ে যায়। সবার সঙ্গে সবার যোগাযোগ আছে, সেটা করা উচিত।’

তিনি বলেন, ‘যতটা সম্ভব, আমাদের উচিত, একে অপরকে সাহায্য করা। খোকন আংকেল (মাহবুব উদ্দিন খোকন) সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন যে, সময় অনুযায়ী কীভাবে করা উচিত। ওটা যেন আমরা দেরি না করি।’

জাইমা রহমানের এই বক্তব্যের বিষয়ে বিএনপি নেতারা গণমাধ্যমকে জানিয়েছেন, রোববার ভার্চুয়াল সভায় দেওয়া ওই বক্তব্যটি অফিশিয়ালি প্রকাশ করা হয়নি। বিএনপির মিডিয়া সেল কিংবা জাইমার ফেসবুক পেজেও এটা প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, কেউ একজন গোপনে বক্তব্যটি রেকর্ড করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছেড়ে দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে তারেক রহমানের প্রতিনিধি হিসেবে ৫ ও ৬ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে যোগ দিয়েছিলেন জাইমা। ওই প্রতিনিধি দলের নেতৃত্বে দেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিন সদস্যের ওই প্রতিনিধি দলে স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরীও ছিলেন।

বাবা-মায়ের সঙ্গে ২০০৮ সালে লন্ডনে পাড়ি জমান জাইমা রহমান। সেখানে তিনি স্কুল, মাধ্যমিক ও উচ্চতর শিক্ষা নেন। লন্ডনের লিংকন্স ইন থেকে বার-অ্যাট-ল সম্পন্ন করেছেন। এর আগে কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে তিনি স্নাতক করেছেন।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়