শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ০৯ নভেম্বর, ২০২৫, ০১:০২ দুপুর
আপডেট : ২৭ মে, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

বিএনপি ও আইএমএফ প্রতিনিধিদলের মধ্যে গুলশানে নীতিগত বৈঠক অনুষ্ঠিত

মনিরুল ইসলাম: আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) প্রতিনিধিদলের সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর একটি গুরুত্বপূর্ণ নীতিগত বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ নভেম্বর) বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকে অংশ নেয় আইএমএফ প্রতিনিধি দল, যার নেতৃত্বে ছিলেন ক্রিস পাপাজর্জিউ, অ্যাডভাইজার টু দ্য বাংলাদেশ মিশন চিফ। বিএনপি প্রতিনিধিদলের নেতৃত্ব দেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী।

বিএনপি প্রতিনিধিদলে আরও উপস্থিত ছিলেন—

  • মো. ইসমাইল জবিউল্লাহ, সাবেক সচিব ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা;
  • ড. জিয়াউদ্দিন হায়দার, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সিনিয়র কর্মকর্তা, বিশ্বব্যাংক;
  • শামা ওবায়েদ, বিএনপির সংগঠনিক সম্পাদক।

বৈঠকে আইএমএফের চলমান মিশনের পর্যালোচনামূলক প্রতিবেদনের প্রাথমিক ফলাফল নিয়ে বিস্তারিত আলোচনা হয়। আলোচনার মূল বিষয় ছিল—

  • মূল্য সংযোজন কর (ভ্যাট) কাঠামোর সংস্কার ও ছাড় (exception) হ্রাসের জন্য নতুন টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স (TA);
  • কর্পোরেট করনীতির উন্নয়ন এবং জিডিপি-টু-ট্যাক্স রেভিনিউ অনুপাত বৃদ্ধির পদক্ষেপ;
  • ব্যাংকিং খাতের সংস্কার; এবং
  • সামাজিক খাতে ব্যয় বৃদ্ধি, যা বিএনপির নীতি অগ্রাধিকারের অংশ হিসেবে উপস্থাপিত হয়।

বিএনপি প্রতিনিধিদল বৈঠকে উল্লেখ করে যে, টেকসই অর্থনৈতিক স্থিতিশীলতা অর্জনের জন্য আর্থিক খাত, করনীতি ও সামাজিক খাতের কাঠামোগত সংস্কার অপরিহার্য। তারা জোর দিয়ে বলেন, জবাবদিহিমূলক ও স্বচ্ছ আর্থিক ব্যবস্থাপনা ছাড়া দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি সম্ভব নয়।

আইএমএফ প্রতিনিধি দল বিএনপির প্রস্তাবিত সংস্কারভিত্তিক দৃষ্টিভঙ্গি ও নীতিগত অগ্রাধিকারের প্রশংসা জানায়।

বৈঠকটি উভয় পক্ষের মধ্যে ভবিষ্যতে আরও গভীর নীতিগত সংলাপ ও সহযোগিতা বৃদ্ধির প্রত্যাশা জাগিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়