শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৮ নভেম্বর, ২০২৫, ১২:০৬ রাত
আপডেট : ১২ মে, ২০২৬, ০২:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জোটে যাওয়ার বিষয়ে যা বললেন গণঅধিকার পরিষদ সভাপতি নুরুল হক নুর

আগামী দিনে সমাজ ও রাষ্ট্র ব্যবস্থা নিয়ে রাজনৈতিক দলগুলোর অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে জোটে যাওয়ার সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।

শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় শহীদ মিনারে যুব অধিকার পরিষদ আয়োজিত ‘তরুণ্যের রাজনৈতিক সমাবেশ’ শীর্ষক সম্মেলনে তিনি এ কথা জানান।

নুরুল হক নুর বলেন, ‘গণঅধিকার পরিষদ এখনও কোনো রাজনৈতিক দলের সঙ্গে জোটবদ্ধ হয়নি। তবে দেশের পরিবর্তনের প্রশ্নে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাফিয়াদের বিরুদ্ধে রাজনৈতিক দলগুলোর অবস্থান নিশ্চিত হওয়ার পরই বিবেচনা করা হবে গণঅধিকার পরিষদ কোনো জোটে যাবে কিনা।’

বিভিন্ন রাজনৈতিক দলের সমালোচনা করে গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর বলেন, ‘কোনো রাজনৈতিক দলই দেশের চলমান সন্ত্রাস, চাঁদাবাজ ও দখলবাজ মুক্ত করতে আগ্রহী নয়। অধিকাংশ দলই ভোট কেন্দ্র দখল করতে সন্ত্রাস ও চাঁদাবাজদের পৃষ্ঠপোষক করতে চায়। তবে গণঅধিকার পরিষদ এই অপরাজনীতি থেকে দেশকে মুক্ত করতে চায়।’

সেই লক্ষ্য বাস্তবায়নে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে ট্রাক প্রতীকে ভোট দিয়ে গণঅধিকার পরিষদের প্রার্থীদের বিজয়ী করতে সবার প্রতি আহ্বান জানান নুরুল হক নুর।

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট প্রসঙ্গে সাধারণ ভোটারদের উদ্দেশ্যে নুরুল হক নুর বলেন, ‘নির্বাচন হলে একটি সরকার পাঁচ বছরের জন্য স্থায়ী হয়ে যায়। তাই ভোট দেয়ার ক্ষেত্রে আগামী পাঁচ বছর আপনারা দেশের ভবিষ্যৎ কাদের হাতে তুলে দেবেন তা বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হবে।’


নুর বলেন, ‘নারায়ণগঞ্জ একটি শিল্প এলাকা। এই এলাকার বিভিন্ন শিল্পপ্রতিষ্ঠান থেকে শামীম ওসমান ও তার লোকজন চাঁদা আদায় করত। তারা চলে গেলেও এই সব প্রতিষ্ঠান থেকে চাঁদা এখনও বন্ধ হয়নি, কারা এখন চাঁদা নিচ্ছে।’

২০২৪ সালের গণঅভ্যুত্থানের বিষয়ে নুরুল হক নুর বলেন, ‘আমরা যে রক্ত ২০২৪ সালের গণঅভ্যুত্থানে দিয়েছি আর কোনো রক্ত আমরা দিতে চাই না। সেই চেতনায় বাংলাদেশকে নতুনভাবে বিনির্মাণ করতে হবে। গত ৫০ বছর বিভিন্ন সময়ে আমরা স্বৈরাচার শাসকদের বন্দুকের নলের সামনে যেই রক্ত দিয়েছি তার প্রকৃত লক্ষ্য আদায় হয়নি। কিন্তু এবারের রক্ত আমরা কোনোভাবেই বৃথা যেতে দেবো না।’

মাদক-সন্ত্রাস ও চাঁদাবাজমুক্ত আগামীর সমৃদ্ধশীল নারায়ণগঞ্জ গড়ার প্রত্যয়ে তরুণ্যের রাজনৈতিক সমাবেশে আরও বক্তব্য দেন যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাদিম হাসান, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হাসান, যুব অধিকার পরিষদের নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি সাব্বির রাজসহ স্থানীয় নেতৃবৃন্দ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়