শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৫, ০১:১২ রাত
আপডেট : ০২ জুন, ২০২৬, ১১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এনসিপি পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি: সারজিস আলম

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কোনো পরনির্ভরশীল রাজনীতি করতে আসেনি বলে মন্তব্য করেছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

মঙ্গলবার (৪ নভেম্বর) রাতে পঞ্চগড়ের তেঁতুলিয়ার তেঁতুলতলায় এক পথসভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।

 সারজিস আলম বলেন, ‘কারো সঙ্গে জোট বা অ্যালায়েন্স হবে কি না-এটা পরবর্তী বিষয়। আমরা পরনির্ভরশীল রাজনীতি করতে আসিনি। আগে নিজেদের ভিত্তি শক্ত করতেই আমরা কাজ করছি। পরবর্তীতে দেশের ও জনগণের স্বার্থে কোনো রাজনৈতিক দলের সঙ্গে সমঝোতা হলে ভালো, না হলে এনসিপি এককভাবেই ৩০০ আসনে নির্বাচনে অংশ নেবে।’
 
 তিনি বলেন, আগামী ৩০ নভেম্বরের মধ্যে দেশের ইউনিয়নের পাশাপাশি প্রতিটি ওয়ার্ডে আহ্বায়ক ওয়ার্ড কমিটি গঠন করা হবে।
 
এনসিপি নেতা আরও বলেন, আগামী নির্বাচনে শক্তভাবে জনগণের প্রতিনিধিত্ব করতে হলে আগে সাংগঠনিক ভিত্তি মজবুত করতে হবে। সেই লক্ষ্যেই এনসিপি ইউনিয়ন কমিটি গঠন শুরু করেছে এবং অচিরেই ওয়ার্ড কমিটি গঠনের কাজ শুরু হবে।
 
পথসভায় এনসিপির জেলা ও উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়