শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৫, ১২:৫৯ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মনোনয়ন না পাওয়ার ব্যপারে যা বললেন রুমিন ফারহানা (ভিডিও)

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের আগে বিএনপি সোমবার ২৩৭টি আসনের প্রার্থী তালিকা প্রকাশ করেছে। তবে সেই তালিকায় দলের সিনিয়র আইনজীবী ও সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানার নাম নেই।

দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার সন্ধ্যায় প্রার্থীদের তালিকা ঘোষণা করার পর সামাজিক মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

বিষয়টি নিয়ে রাতেই এক টেলিভিশন আলোচনায় রুমিন ফারহানা জানান, তার মনোনয়ন আপাতত ‘অন হোল্ড’ অবস্থায় রয়েছে। তিনি বলেন, 'এখনো অনেক আসন ঝুলে আছে। দল ‘উইনেবল’ প্রার্থী খুঁজছে, সেই বিবেচনায় চূড়ান্ত সিদ্ধান্ত হবে।'

তিনি আরও বলেন, প্রকাশিত তালিকাটি এখনও প্রাথমিক। সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন আসতে পারে। কেউ বাদ পড়তে পারেন, আবার নতুন কেউ যুক্তও হতে পারেন।

রুমিন ফারহানা জানান, ১২–১৫ বছর ধরে যারা দলটির পাশে ছিলেন, তাদের সঙ্গে আসন ভাগাভাগি সংক্রান্ত আলোচনা চলছে। তাই এখনও ৬৩টি আসন ঘোষণা করা হয়নি। পাশাপাশি নতুন কিছু দলের সঙ্গে জোটবদ্ধ হওয়ার কথাও চলছে।

মনোনয়ন বঞ্চিত নেতাকর্মীদের প্রতিক্রিয়া নিয়ে তিনি বলেন, ‘বড় দলগুলোতে প্রার্থীর সংখ্যা স্বাভাবিকভাবেই বেশি হয়। নেতাকর্মীদের আবেগকে শ্রদ্ধা করা উচিত। মন খারাপ হওয়া স্বাভাবিক, তবে এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হবে না।’

নারী প্রার্থীর সংখ্যা প্রসঙ্গে তিনি বলেন, ‘যদি বিএনপি নারী মনোনয়ন ৫ শতাংশ পর্যন্ত বাড়াতে রাজি হয়, তাহলে চূড়ান্ত তালিকায় আরও নারী যুক্ত করা সম্ভব হবে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়