শিরোনাম
◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে

প্রকাশিত : ০১ অক্টোবর, ২০২৫, ০৮:১১ রাত
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পিআর পদ্ধতির শতাংশ না বুঝা নেতারা স্কুলে অঙ্ক করে নাই? : রাশেদ প্রধান

জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, জুলাই সনদে যারা নোট অফ ডিসেন্ট দিয়ে ক্ষমতায় আসতে চায় তাদের দ্বারা সংস্কার নয় বরং পুরনো বন্দোবস্ত নতুন করে কায়েম হবে। অতএব জুলাই সনদ বাস্তবায়নের লক্ষ্যে নির্বাচনের পূর্বে আইনি ভিত্তি বাধ্যতামূলক।

রাশেদ প্রধান বলেন, আমি আশ্চর্য হয়ে লক্ষ করছি কিছু রাজনীতিবিদ পিআর পদ্ধতি বুঝতে পারে না বলে ক্রমাগত মন্তব্য করছে। তারা যেই শিক্ষাঙ্গনে শিক্ষা গ্রহণ করেছেন সেখানে অংক ছিল না? পিআর পদ্ধতির শতাংশ না বুঝা নেতারা স্কুলে অঙ্ক করে নাই? বিএনপি একসময় তত্ত্বাবধায়ক সরকার বুঝতেন না, পরবর্তীতে তত্ত্বাবধায়ক সরকারের জন্য আন্দোলন করেছে। ইতিহাসের পুনরাবৃত্তি হতে যাচ্ছে, পিআর না বুঝা বিএনপিকেই একদিন পিআর পদ্ধতির নির্বাচনের দাবি তুলতে হবে।

জাগপা মুখপাত্র বলেন, সম্প্রতি প্রফেসর ইউনূস বিদেশের মাটিতে সাক্ষাৎকারে বলেছেন আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি, শুধু তাদের কার্যক্রম স্থগিত করেছি। দল হিসেবে তারা বৈধ, যেকোনো সময় তাদের কার্যক্রম সচল করা যেতে পারে। হাজারো শহীদের রক্তের বিনিময়ে ক্ষমতার মসনদে বসা ইউনুস সাহেবের অধিকার নাই সন্ত্রাসী সংগঠন আওয়ামী লীগকে বৈধতা দেওয়ার। কথাবার্তা পরিষ্কার, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, ১৪ দলের অপরাজনীতি নিষিদ্ধ করতে হবে। হিন্দুস্তানি আধিপত্যবাদ ও আগ্রাসন রুখে দিতে হবে।

আজ ০১ অক্টোবার সকালে জাগপা’র পল্টনস্থ কার্যালয়ে ৭ দাবি আদায়ে ১২ দিনের কর্মসূচি সফলের লক্ষে আয়োজিত সাংগঠনিক সভার প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এসময় আরও বক্তব্য রাখেন জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মোঃ সফিকুল ইসলাম, হাজী মো: হাসমত উল্লাহ, ঢাকা মহানগর আহ্বায়ক শ্যামল চন্দ্র সরকার প্রমুখ

  • সর্বশেষ
  • জনপ্রিয়