শিরোনাম
◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ ◈ ন‌ভেম্ব‌রে ঢাকায় পুরুষ‌দের সাফ চ্যাম্পিয়নশিপ ফুটবল, থাক‌বে‌ ভিআরএস প্রযু‌ক্তি  ◈ হিজবুল্লাহর ড্রোন হামলা থেকে অল্পের জন্য রক্ষা পেলেন ইসরায়েলি শীর্ষ কর্মকর্তা ◈ ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের : স্বাস্থ্যমন্ত্রী ◈ নতুন বিদ্যুৎ ট্যারিফে অসন্তোষ, বিইআরসিকে পুনর্বিবেচনার অনুরোধ মন্ত্রণালয়ের ◈ ‘আমরা মানসিকভাবে বিপর্যস্ত’, মায়ের মৃত্যু নিয়ে প্রথমবারের মতো মুখ খুললেন নিহতের ছোট ছেলে বুয়েট অধ্যাপক ◈ কুমির সরিয়ে নেওয়া ঠিক হয়নি, মাজারের দিঘিতে ফেরত চাইলেন খাদেম ◈ ফিফা বিশ্বকাপ ২০২৬ বিশ্বকাপ মোবাইলে খেলা দেখবেন যেভাবে ◈ ইরান অভিযানের সমাপ্তি ঘোষণা, আর ধারাবাহিক হামলা চালাচ্ছে না যুক্তরাষ্ট্র: রুবিও

প্রকাশিত : ০৩ ডিসেম্বর, ২০২৫, ১২:৪০ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৬, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মুফতি আমির হামজা আবারও বিতর্কের জন্ম দিলেন, সমালোচনার ঝড়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী মুফতি আমির হামজা আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে উঠেছেন। জনপ্রিয় এই ইসলামি বক্তার বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে আগে থেকেই সমালোচনা থাকলেও মঙ্গলবার (২ ডিসেম্বর) নতুন একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তা আরও তীব্র হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, কুষ্টিয়ার একটি শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে একটি নির্বাচনী সভায় টেবিলের ওপর দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছেন মুফতি আমির হামজা। তার ঠিক পাশের চেয়ারে বসে আছেন কয়েকজন ব্যক্তি। 

এই দৃশ্যটি ঘিরে বহু মানুষ ক্ষোভ প্রকাশ করেছেন। তারা মনে করছেন, সভায় অংশ নেওয়া শ্রোতাদের চেয়ারে বসিয়ে নিজে টেবিলের ওপর দাঁড়িয়ে বক্তব্য দেওয়া শিষ্টাচারবিরোধী। অনেকের মন্তব্য- ছোট পরিসরের অনুষ্ঠান হলেও একটি মঞ্চ বা অন্তত উঁচু স্থানে দাঁড়িয়ে বক্তব্য দেওয়া উচিত ছিল, টেবিল ব্যবহার করা সমীচীন নয়।

এই ঘটনায় সামাজিক মাধ্যমে নতুন করে সমালোচনার ঝড় উঠেছে এবং নির্বাচনী মাঠেও বিষয়টি আলোচনার জন্ম দিয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়