শিরোনাম
◈ এমপিদের সরাসরি তহবিল বরাদ্দ বাতিল, প্রকল্প অনুমোদন দেবে প্রধানমন্ত্রীর কার্যালয় ◈ পুলিশের দ্রুততম তদন্ত, আদালতের ছুটি বাতিল এই দৃষ্টান্তমূলক রায় নিশ্চিত করা সম্ভব হয়েছে ◈ ঢাকাকে যানজটমুক্ত করতে ‘জিরো সিগন্যাল’ মহাপরিকল্পনা, ব্যয় আড়াই হাজার কোটি টাকা ◈ পরিচালক‌দের ‌ভো‌টে তা‌মিম ইকবাল বিসিবির সভাপতি  ◈ সংসদে প্রতিশ্রুতি দিলে স্ট্যাডি করেই দেবেন: জ্বালানিমন্ত্রীকে স্পিকার (ভিডিও) ◈ ব্রাজিলের জার্সির রঙ সাদা থেকে যেভাবে হলুদ হয়ে উঠলো  ◈ ৬ শিশুর প্রত্যেকের পরিবারকে ৮০ লাখ টাকা করে দেবে আদ্-দ্বীন হাসপাতাল ◈ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে ◈ পাঁচ সদস্যের সভাপতি মন্ডলীর নাম ঘোষণা ◈ বিশ্বকাপ প্রস্তু‌তি ম‌্যাচ, মে‌সি‌কে ছাড়াই হন্ডুরাসকে ২-০ গো‌লে হারালো আর্জেন্টিনা 

প্রকাশিত : ০৭ জুন, ২০২৬, ০৪:০২ দুপুর
আপডেট : ০৭ জুন, ২০২৬, ০৯:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু, প্রশ্নোত্তর পর্ব চলছে

মনিরুল ইসলাম: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম বাজেট অধিবেশন শুরু হয়েছে।

আজ  রোববার ৭ জুন বিকেল ৩টায় স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়। জাতীয় সংসদে শোক প্রস্তাব পাশের পর একমিনিট দাঁড়িয়ে নিরবতা ও মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হুইপ আশরাফ উদ্দিন নিজান। পরে প্রশ্নোত্তর পর্ব শুরু হয়। প্রশ্নোত্তর পর্ব চলছে।

গত ১২ ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের মাধ্যমে বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব গ্রহণের পর এটিই হচ্ছে তাদের প্রথম বাজেট অধিবেশন। 

 অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী আগামী ১১ জুন ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট সংসদে উপস্থাপন করতে পারেন।

এর আগে সংবিধানের ৭২(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন গত ৭ মে এই বাজেট  অধিবেশন আহ্বান করেন।

উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন গত ৩০ এপ্রিল শেষ হয়। ওই অধিবেশনে ২৫ কার্যদিবসে মোট ৯৪টি বিল পাস হয়েছিল। বিরোধীদল নানা ইস্যুতে কয়েকবার  সংসদ অধিবেশন থেকে ওয়াক আউট করে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়