শিরোনাম
◈ বাংলাদেশ-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজের ম্যাচ দেখা যা‌বে সর্বনিম্ম ২০০ টাকায়  ◈ ঝুঁকিতে বিশ্বের ১৫ দেশ: আগামী ৫০ বছরে হারিয়ে যেতে পারে পৃথিবীর মানচিত্র থেকে ◈ আপা ডাকায় নয়, পুরোনো বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি: সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশা ◈ শার্শায় আইনজীবী মিন্টুকে গ্রেফতারচেষ্টা, গ্রামবাসীর বাধায় ব্যর্থ পুলিশ ◈ বিদেশি বিনিয়োগ আনা বাংলাদেশিদের পুরস্কৃত করবে সরকার ◈ জাপানি কনসোর্টিয়ামের সাথে চুক্তি ১৯ জুলাইয়ের মধ্যে, ১৬ ডিসেম্বরের মধ্যে চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল ◈ ইন্টারপোল রেড নোটিশভুক্ত নজরুল ইসলাম লিবিয়ায় গ্রেফতার ◈ এই বিজয় বাংলাদেশ ও গণতন্ত্রের বিজয়: পররাষ্ট্রমন্ত্রী ◈ পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: যে কারণে স্বপ্না হঠাৎ স্বামী সোহেল রানাকে মারতে তেড়ে যান ◈ তোফায়েলের জানাজা নিয়ে রাজনৈতিক বিতর্ক, মুখ খুললেন হাছান মাহমুদ

প্রকাশিত : ০৭ মে, ২০২৬, ০৬:১৭ বিকাল
আপডেট : ০১ জুন, ২০২৬, ০৩:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন পাঁচ উপজেলা গঠনের প্রস্তাব নিকারে উপস্থাপন

বগুড়া সিটি করপোরেশনসহ নতুন পাঁচ উপজেলা গঠনের প্রস্তাব প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় উপস্থাপন করা হচ্ছে।

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বৃহস্পতিবার বিকালে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২০তম সভায় নতুন সিটি করপোরেশন এবং উপজেলা গঠনের প্রস্তাব অনুমোদনের অপেক্ষায় রয়েছে।

নিকার সভার আলোচ্যসূচির মধ্যে রয়েছে- বগুড়া সিটি করপোরেশন প্রতিষ্ঠা, কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাকে বিভক্ত করে ‘মাতামুহুরী’ নামক নতুন উপজেলা গঠন, বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলাকে বিভক্ত করে ‘মোকামতলা’ নামক নতুন উপজেলা গঠন, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলাকে বিভক্ত করে ‘রুহিয়া’ নামক নতুন উপজেলা গঠন, ঠাকুরগাঁও জেলার সদর উপজেলাকে বিভক্ত করে ‘ভুল্লী’ নামক নতুন উপজেলা গঠন, লক্ষ্মীপুর জেলার সদর উপজেলাকে বিভক্ত করে ‘চন্দ্রগঞ্জ’ নামক নতুন উপজেলা গঠন।

স্থানীয় সরকার বিভাগ থেকে নিকার সভার জন্য বগুড়া সিটি করপোরেশন এবং নতুন উপজেলা গঠনের সারসংক্ষেপ উপস্থাপন করা হয়।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়