শিরোনাম
◈ ১১ দলীয় জোটে আবার ভাঙনের গুঞ্জন, বেরিয়ে গেছে বাংলাদেশ খেলাফত আন্দোলন, ১০ জুন আসতে পারে ঘোষণা ◈ পোষা বিড়াল কি বাড়ায় মানসিক রোগের ঝুঁকি? নতুন গবেষণায় আলোচনার ঝড়! ◈ দেশের বাজারে টানা দুই দফায় স্বর্ণের দাম কমেছে ভরিপ্রতি ৮ হাজার ৭৪৮ টাকা ◈ প্রথম সফরে মালয়েশিয়া কেন বেছে নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান? : ইন্ডিয়া টুডের প্রতিবেদন ◈ শত্রু দেশ যুক্তরা‌স্ট্রে খেলা ইরা‌নের, দেশের মানুষের মুখে হাসি ফোটা‌তে মনপ্রাণ উজাড় ক‌রে খেল‌বেন ইরানি ফুটবলাররা ◈ বিদেশি ফ্রাঞ্চাইজি লি‌গে খেলার জন‌্য অবসর নেয়া বন্ধ কর‌তে কড়া নিয়ম আনার পথে বিসিসিআই ◈ গভর্নর মোস্তাকুর রহমানের ১০০ দিন: স্থিতিশীলতা, সংস্কার ও প্রবৃদ্ধির নতুন সমীকরণ ◈ ভূমি কর্মকর্তাদের ২৫ জুনের মধ্যে সম্পদের হিসাব দেওয়ার নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের ◈ দ. এশিয়ার স্থিতিশীলতা ও শান্তির জন্য বাংলাদেশ ‘কৌশলগত গুরুত্বপূর্ণ’ দেশ: তুরস্ক ◈ ইউরোপের মাটিতে ইতিহাস, সান মারিনোর বিপক্ষে বাংলাদেশের জয়

প্রকাশিত : ০৫ এপ্রিল, ২০২৬, ০৭:৫৮ সকাল
আপডেট : ০৪ জুন, ২০২৬, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পাইলটের চোখে পড়ল রানওয়ের লাইটে ত্রুটি, ১৫ মিনিট বন্ধ ছিল শাহজালাল বিমানবন্দরের রানওয়ে

ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মধ্য রানওয়ের একটি  লাইন লাইট ক্ষতিগ্রস্ত হওয়ায় রানওয়ে সাময়িক বন্ধ রাখা হয়। একারণে ১৫ মিনিট ফ্লাইট উড্ডয়ন ও অবতরণ বন্ধ ছিল।

শনিবার (৪ এপ্রিল) রাতে এ ঘটনা ঘটে।

এই লাইন লাইট মূলত পাইলটদের বিমান ওঠানামার সময় সোজা পথে চলতে সাহায্য করে। আন্তর্জাতিক প্রোটকল অনুযায়ী লাইন লাইটে ত্রুটি দেখা দিলে রানওয়ে বন্ধ রাখতে হয়।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছে। 

সূত্র জানায়, রাত পৌনে ৮ টায় নভোএয়ারের একটি ফ্লাইট ঢাকার রানওয়েতে অবতরণের পর পাইলট দেখতে পান, রানওয়ের মাঝখানে থাকা সাদা রঙের ছোট বাতিটি (লাইন লাইট) নির্ধারিত জায়গা থেকে ভেঙে বের হয়ে ছিল। পাইলট বিষয়টি সঙ্গে সঙ্গে ঢাকার এয়ার ট্রাফিক কন্ট্রোল টাওয়ারকে জানায়। সঙ্গে সঙ্গে ঢাকা বিমানবন্দরের রানওয়ে বন্ধ ঘোষণা করা হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, রানওয়ে বন্ধের সময় কোলকাতা থেকে ঢাকাগামী–এর বিজি-৩৯৬ ফ্লাইটকে আকাশে চক্কর দিতে নির্দেশ দেয় এয়ার ট্রাফিক কন্ট্রোল (এটিসি)। ফলে বিমানটি নির্ধারিত সময়ে অবতরণ করতে পারেনি।

এছাড়া ঢাকা থেকে দুবাইগামী এমিরেটস এয়ারলাইন্সের ইকে-৫৮৭ ফ্লাইট এবং ঢাকা থেকে ওমানের মাস্কাটগামী একটি ফ্লাইটের কার্যক্রমেও সাময়িক প্রভাব পড়ে।

পরবর্তীতে রানওয়ের ত্রুটি দ্রুত ঠিক করে পরিস্থিতি স্বাভাবিক করা হয় এবং রাত ৮টা ৬ মিনিটের পর পুনরায় উড্ডয়ন ও অবতরণ কার্যক্রম চালু হয়। বিমানবন্দর সংশ্লিষ্টরা জানিয়েছেন, যাত্রী নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে রানওয়ে পরীক্ষা শেষে স্বাভাবিক কার্যক্রম শুরু করা হয়েছে।

সূত্র: ঢাকা পোস্ট

  • সর্বশেষ
  • জনপ্রিয়